somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. সেন এর ইনটাইটেলমেন্ট ফেইলিউর থিউরি কতটা বিস্তৃত হ‌তে পা‌রে!

২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড. অমর্ত্য সেন এর ইনটাইটেলমেন্ট এবং ডিপ্রাইভেশান থিওরির একটা এক্সটেন্ডেড ভার্সানও থাকার কথা মনে হচ্ছে।
.
এই থিওরি বলছে সব মানুষই পরিশ্রম করেছে। কেউ খাদ্য উৎপাদনে, কেউ অন্য কিছুতে। কিন্তু দিন শেষে দেখা গেলো খাবার সবাই পাচ্ছে না। ফিজিক্যালি সরবরাহ নাই অথবা দাম নাগালের বাইরে। ড. সেন তার পভার্টি এন্ড ফেমিন বইয়ে চারটা কেইস এর মধ্যে নবব অধ্যায়ে ১৯৭৪ এর বাংলাদেশের দূর্ভিক্ষ নিয়েও বলেছেন। তাঁর থিওরি বলছে ইনটাইটেলমেন্ট ফেইলিউরের কারনেই মূলত দুর্ভিক্ষ হয়।
.
২০২০ এ এসে দেখছি খাবার ছাড়াও বাকি নিত্য প্রয়োজনিয় জিনিষের ক্ষেত্রেও তো তাঁর ইনটাইটেলমেন্ট ফেইলিউর থিওরি দারুন ভাবে খাটে।
.
প্রচুর মানুষ সারা জীবন হাঁড় ভাঙ্গা খাটুনি দিলো। দেশ উন্নত হলো। একটা গোষ্ঠী চিকিৎসা সেবার এয়ার এ্যাম্বুলেন্স, কেবিন, আই.সি.ইউ, থাইল্যান্ড, সিঙ্গাপুর সব যায়গায় ঢুকে গেলো। আরেকটা গোষ্ঠী প্রচন্ড জ্বর গায়ে, রাস্তার সূর্য্য মাথায় নিয়ে করোনা টেষ্টের লাইনেই চিৎ হয়ে চেগিয়ে মরে পরে থাকলো। দেখাগেলো স্বাভাবিক স্বাস্থ সেবায় তাদের কোন ইনটাইটেলমেন্ট নেই। যদিও দেশে সেই সুবিধা মজুদ আছে, আরেকটা গোষ্ঠীর জন্যে। যারা পাবলিকের খরচেই সুবিধাটা পাচ্ছে আরামসে।
.
আইন আর পুলিশি সেবার বেলায়ও হুবুহু একই তত্ত্ব কি খাটে! সোশাল মিডিয়ায় কোন ভিআইপি নিয়ে শুধু অশ্রাব্য কথা বলার জন্যে যখন লোকজনকে খুঁজে খুঁজে বের করে ধরা হয়, তখন বুঝা যায় দেশের এই সেক্টরটাও কত স্মার্ট, কত বিস্তৃত! অথচ সুবর্ণ চরের গৃহবধু পারুল, পুরান ঢাকার বিশ্বজিতরা এই সেবায় এনটাইটেল্ড না। শুধু পাসপোর্টের ঠিকানা ভেরিফাই করতে গিয়েই বুঝা যায় এই নিত্য দরকারি সেবাটা সাধারনের জন্যে কত ব্যয় বহুল, কত দূর্ভেদ্য। অথচ সাধারনের খরচেই এই সব সেবা খাত দাঁড়িয়ে থাকে। আর কেউ কেউ তাতে কি প্রচন্ড নিরাপত্তা বলয়ের ভেতরে জীবন কাটায়!
.
সুবিধা ভোগী গোষ্ঠীর সমাজ রক্ষায় আবার থাকে সামাজিক সুশীল। তারা বলবে- "ভাইজানরা, কেউতো বিচার পাইলো, কেউতো খেলো, কারোতো চিকিৎসা হলো। তখন কে পাইলো না, কার বিচার কখন হইলো না এই সব রিলেইট করে ছোটলোকি ছাড়েন না ক্যান!" অথচ কেউ যখন বিচার পায় তখনই বাকিরা বুঝে যে এখানে স্মার্ট একটা বিচার ব্যবস্থা ছিলো, যার সুবিধা তাদেরও পাওনা। আমি যখন ক্ষুধা নিয়ে থাকি, আর সামনে আরেক জন গুদাম খুলে খায়, যে গুদাম আমারো। তখনিতো কে পেলো আর কে পেলো না সেই প্রসঙ্গ আসবে।
.
ইনটাইটেলমেন্ট ফেইলিউর থিওরি আসলে বিশাল বিস্তৃত ইস্যু মনে হচ্ছে। এতে শুধু খাবারের অভাবেই মানুষ মরে না। চিকিৎসার অভাবেও মরে। আইনি গেঁড়াকলেও মরে।
.
#Afnan_Abdullah
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×