somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজির প্রপাগান্ডার দম, বাস্ত‌বে ‌অনেকটুকুই কম।

১৯ শে জুন, ২০২১ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজী বলা শেখার জন্যে যে পরিমান সময়, শ্রম, টাকা খরচ করি সেটা ৩০% এ নামিয়ে বাকি ৭০% যদি আমরা কাজ কর্ম শিখায় ঢালতাম তাহলে কি আরেকটু কাজে দিতো না?
.
জেমস্ বন্ড এর মত ইংরেজী বলার যে যুদ্ধটা মানুষ করতেছে, দেশের ভেতরে সারা জীবনে ঐ ইংরেজী তাঁরা কার সাথে বলেন? কিংবা তাঁদের সাথেইবা দেশের কোন কর্মকর্তা ঐ পর্যায়ের ইংরেজী বলে? প্রায় সব ভাইভা আর কর্পোরেট মিটিঙ সিটিঙ গুলো ইন্ট্রো পর্বের পরেই মূল কাজকর্ম নিয়ে লোকাল ভাষাত‌েই বাত‌চিত শুরু হয়।
.
বিদেশি যাদের সাথে কাজ করতে হয় তাদের ৯০% ই এশিয়ান- ভারত, শ্রীলঙ্কা ন‌াহয় চীনা নাগরিক। আর এই এশিয়ানদের ইংরেজী আমাদের মতই। কিন্তু কাজে কর্মে তাঁরা অনেক তুখোড়। এবং এই তুখোড় এশিয়ানরা তাঁদের দেশিয় উচ্চারনের ইংরেজী দিয়েই ইউরোপিয়ানদের সাথে ধুমচে কাজ করে যাচ্ছে।
.
আমরা অজস্র মেথডের, বাহারী সব গুরুদেবদের বিচিত্র সব কোর্স এ শুধু ইং‌রেজী বলা শেখার জন্যে যে সংগ্রাম করতেছি, সেটা যদি টেকনিক্যাল শিক্ষায় খরচ করতাম! ধরা যাক দুয়েকটা একটা প্রোগ্রামিঙ বা কু‌য়ে‌রি ল্যাঙ্গুয়েজ, ভিডিও-ফটো এডিটিঙ, এনিমেশান শেখা; মোদ্দা কথা যার যার প্রফেশানের মূল বিষয়ে তুখোড় হওয়াতে আরো সময় দিলে নিশ্চয় দেশের ভেতরে এতো বিদেশি হায়ার করতে হতো না। আর যে কোন টেকনিক্যাল নলেজ এর সাথে ঐ টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজটা মানুষ স্বভাবতই শিখে যায়। কোন পড়াশোনা না করা মানুষও কম্পিউটার এসেম্বেল করতে করতে সবগুলো পার্টস আর সেগুলোর কাজ এর ইংরেজী শব্দ গুলো জেনে যায়।
.
মূল কথা টেকনিক্যালি এক্সপার্ট একজন মানুষ টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজেও এক্সপার্ট থাকে। ভাষার জন্যে সে কখনোই আটকে যাবে না। কিন্তু ভুং ভাঙ করে ইও, টিও হাওকাউ করে ভালো ইন্ট্রো অনেকেই পেতে পারে। কিন্তু শুধু ফোরকে মনিটর দিয়েতো মেশিন চলে না, সেখানে কন্টেন্ট থাকতে হয়। এরকম একটা দল আ‌ছে যারা সে‌কেন্ড ল‌্যাঙ্গু‌য়েজ হি‌সে‌বে ইং‌রেজী শিখ‌তে গি‌য়ে মাতৃভাষাটাই ভু‌লে ব‌সে থা‌কে। দিন শে‌ষে একটা ভাষাই শি‌খে।
.
ইংরেজী শেখা নিয়ে সমস্যা না। রিডিঙ আর রাইটিঙ তো মেন্ডেটরি। পয়েন্ট হচ্ছে স্পোকেন এর পেছনে যে পরিমান সময় আর টাকা গচ্ছা দিচ্ছে ছেলে পেলে, কোচিঙ গুলো যে ভাবে প্রচার করে তার বাস্তবতা ভিন্ন। সময় আর টাকা দুটাই লিমিটেড মানুষের। স্পোকেন এর পেছনে সেটা না ঢেলে মূল স্কিল ডেপলপমেন্টে ঢাললে তা কর্ম জগতে বিরাট কাজে আসবে। উদহারন হিসেবে বলতে পারি, ফাইনান্সে একটা ছেলে স্পোকেন (ধরলাম আই.ই.এল.টি.এস গ্রেড ৭+ ) এর পেছনে সময় না দিয়ে যদি SQL কিংবা কুইকবুক শিখে গ্লোবালি তার কেরিয়ার শুধু ভালো ইংরেজি জানা একটা ছেলে থেকে অন্তত বিশ বছর এগিয়ে যাবে। শখের বসে ব্রিটিশ একসেন্ট কেউ শিখতেই পারে। কিন্তু মূল কাজ বাদ দিয়ে শুধু ইংরেজি দিয়ে চাকরি বাকরির যে প্রপাগান্ডা কোচিঙ সেন্টারগুলো ছড়ায় সেটা কি বাস্তব?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×