রাতের রাস্তায় সুঠাম এক সাদা ঘোড়া চলেছে একা;
তার খুরের শব্দে আমার তন্দ্রা কেটে যায়,
খুরের আহ্বানে ঘর থেকে বেরিয়ে আমি তার পিছু হেঁটে যাই ।
অশ্ব, চলেছো কোথায়? তাকে আমি করি জিজ্ঞেস।
অশ্ব, কথা বলো। বলো, আমায় নিয়ে যাচ্ছো কোথায়?
অশ্ব কথা বলে না। থামায় না তার খুরের সঙ্গীত।
আমি ভূতগ্রস্থ। ঘোড়ার কেশর, লেজের নৃত্যের টান
আর তার খুরের গানে ঘর ছেড়ে তারাদের দিকে যাই।
১৩.০৯.১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




