যেই ক্রশে বিদ্ধ হবো নিজেই বইছি সেই কাঠ
তবু এই বেদনা বহনে এক আনন্দ বিরাজ করে।
পাপড়ীদলের সাথে ঝরে যেতে যেতে
ক্রমশই মিহি হয়ে শূন্যে মিলায় যে গান,
মানুষ নয়, ভ্রমরের কান তাও বুঝে নিতে পারে।
এই যে, ক্রশকাঠে বিদ্ধ হয়ে বেদনায় বিকশিত ফুল,
সকলেই নয়, শুধু ভ্রমরেরা পায় তার রঙের সন্ধান।
২৬.০৯.১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




