ভালোবাসার কথা বলতে গিয়ে আমরা বিচ্ছেদের কথা বলেছি
প্রেমের কথা ভাবতে-ভাবতে আমরা থেকেছি অপ্রেমে, হেলায়।
ভ্রম হতে পারে আমাদের প্রেম, অযত্নে পড়ে থাকতে পারে চিঠি
তবু, দেবদাস মিছে নয়; মিছে নয় বালিকার ছলোছলো চোখ;
এইটুকু ভেবেই পৃথিবী পায় আশ্বাস, আর মাতা ধরিত্রী ভাবে:
এই যে মাটিতে জন্মায় ঘাস, ঘাসে জন্মায় ফুল,
তার দিকে চেয়ে কোন সে সন্তান রচনা করে অপ্রেম, বিচ্ছেদ!
১০।১০।১৬
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




