অভিমানে একেকটি দিন হয়েছে বিলীন;
আমের বোলের গন্ধ নিয়ে বিষাদে
ঝুরঝুর কেঁদেছে তোমার হৃদয়
তবু তুমি রয়েছো ঠাঁয়—অনড়;
হৃদয়ের কথা তবু যায় না বলা।
একঠাঁয় একটা জীবন শেষে আজ
তোমাকে বলি, এইখানে প্রেম ছিল
বাসনা মাখানো ছিল হেমন্তের রোদে;
তোমার নিঃশ্বাসের ঘ্রাণের মাদকতায়
একদিন মরে যাবার সাধ ছিল প্রাণে।
১.১১.১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

