পৃথিবী কারো জন্য থেমে থাকেনা । এটাই চরম বাস্তবতা ।
তবুও প্রতিটি মানুষ ই তার হৃদয়ের গভীরে ক্ষীন এক
আশা পালন করে । অপেক্ষা করে অন্তত এমন এক জনের
জন্য যার পৃথবী থেমে যাবে তার অনুপুস্থিতে ।
হয়তো অপেক্ষা করতে করতে সারা টা জীবন পার হয়ে যায়
কিন্তু অপেক্ষা থামেনা । কারণ কারো জন্যই
কারো পৃথিবী থেমে থাকে না ।সামান্য বিরতির পর
আবারো চলতে শুরু করে । তবুও সকল
বাস্তবতাকে উপেক্ষা করে অনেকেই
আশা রাখে লুকিয়ে মস্তিষ্কের কোন এক নিউরনে ।
আমিও মানুষ আমিও অপেক্ষা করি এমন ই একজনের ,
আমার জন্য যার পৃথিবী থেমে যেতেও দ্বিধা করবেনা ।
জানি এই আশা নিরাশা ছাড়া কিছুই না। কারণ
পৃথিবী থামবেনা । থামে না । কিন্তু আমিও কম জেদী না ।
আমার অপেক্ষাও থামবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


