সকাল-দুপুর-সাঁঝ-রাত্রি সবখানেই লোডশেডিংয়ের সদম্ভ উপস্থিতি মনে করতে বাধ্য করে এ দেশে তেনার মত ক্ষ্যামতাবান আর কেউ নাই । আমাগো বঙ্গবন্ধু কন্যা-প্রধানমন্ত্রী-এদেশের সবচেয়ে ক্ষ্যামতাবান পাব্লিক থুরি ব্যক্তি শেখ হাসিনা পর্যন্ত এর কাছে নস্যি । তিনি কী করেন নাই আমাদেরকে লোডশেডিংয়ের যাতনা থেকে মুক্তি দিতে ? সময়ের মত ক্ষ্যমতাবান পাব্লিককে থুরি (কী কমু মনে করতাম পারতাছীনা
ডে-লাইট সেভিং কইরা সেই সেভিংকৃত পাওয়ার/লাইট কোথায় কিভাবে ব্যবহার করা হবে এ সংক্রান্ত কোন ধারনা আমরার মত পাব্লিকের উর্বর মস্তিষ্কে এহনো ঢোকেনাই । এমন কি যতদুর হুনতাছি এ ব্যাপারে সরকার মহাশয়ও নাকি ততটা ক্লিয়ার না ঠিক কিভাবে সেভীংটা হইব । তার মাত্রা কত এবং তার ব্যবহার কেমনে হইব ।যদিও হেতেরা কইলাইছে ২৫০ মেগাওয়াট সাশ্রয় হইব- কিন্তু পরমান দিতে পারতনা ।
ঘড়ির কাটা আগানোর কয়েকদিন আগে থাইকা হঠাৎ কইরা বিদ্যুৎ সাহেবের ঘনঘন আনাগোনা আমাকে এমন এক সমীকরণে ফেলে দিল- যা থেকে আমার সরকার বিরোধী মন সহজেই এই অনুসিদ্ধান্তে পৌঁছে গেল যে, ঘড়ির কাটা আগানোর দিন থেকে নিশ্চয়ই এত ঘনঘন বিদ্যুৎ সাহেব যাওয়া আসা করবেন না । ফলে সরকার বুঝাইব যে, দেখ গাধা কেমনে লোডশেডিং কমাইতে হয় ! মাগার আমার সেই অনুসিদ্ধান্ত অনুর মইধ্যে পরমানু আবিস্কার কইরাও কুল পাইলনা । ঘড়ির কাটা আগানোর পরদিন দেহি বিদ্যুৎ সাহেব আরো দ্রুতবেগে যাওয়া আসা করতাছেন । কাইল রাইতেও ১১-১ টা পর্যন্ত সময়ে দুইবার যাতায়াত কইরা তিনি আমার ঘুম সম্রাটের বিরাগ ভাজন হইয়াছেন তো বটেই আমাকেও ঘুমের যন্ত্রনায় কাতরাইতে কাতরাইতে নিশি যাপন করতে হইছে । মাগার তিনি আসতে ভয়ানক লেট করলেন । ফল? অফিসে যাইতে যাইতে হাসিনার চৌদ্দগোষ্ঠী উদ্ধার !
ক্যা ? শালার এত রাইতে কারেন্ট যাইব কিল্যাই ? এত রাইতে কোন হউরের পুতের কারেন্ট দরকার ? আমার অধুনা স্মার্ট হয়ে ওঠা কলিগ কইল, আরে বোঝেন না ? রাইতে বাসা বাড়ি থিক্যা কারেন্ট নিয়া নাইট কেলাব চালানো হয় । বোঝেনই তো, ডিজিটাল গোলোবালাইজেশনের যুগ !দেশে এহন প্রচুর পরিমানে বিদেশি ব্যাটারা আইব । হেগো যদি ঠিকমত আকর্ষণ করতে সরকার ব্যর্থ হয় তাইলে তো আর নতুন নতুন ইনভেস্টমেন্ট আইবনা । সরকার দেশ আগাইয়া নিব কেমনে ? ২০২১ সালের মইধ্যে দেশের চেহারা পাল্টাইব কেমনে ? এই দেশে নাইট কেলাব হইল হেই ব্যাটাগো বিনোদনের একমাত্র উপায়, সুতরাং সবকিছু বন্ধ কইরা হইলেও এগুলা চালু রাখতে হইব । তা না হইলে আবার ডিজিটাল বাংলাদেশ !
আমার হঠাৎ সন্দেহ হইল ! তাইতো নাইট কিলাবগুলাতে কি লোডশেডিং হয় ? আর ওগুলাতে কি সত্যিই বিদাশিগো ভিড় বাইরা গেছে ? বাংলাদেশ কি মালয়েশিয়া - ইন্দোনেশীয়ার মতই বিদাশিগোরে পর্যটনের মাধ্যমে আকর্ষণের সঠিক পথটি বাইছি নিছে ? আমি তো হালায় রাইতে বাড়ির বাইরে যাইতাম পারিনা ।১১ টার মইধ্যে দরজা লকড । তাইলে কেমনে খোঁজ নিতাম যে আসলেই কি আমাগো ঘুমের দামে দেশে ভবিষ্যৎ বিনিয়োগের পরিবেশ তৈরী হইতাছে ? নাকি সবই ভাওতাবাজি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



