somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মৃত্যুকে সামনে দেখে…

১১ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন কতটুকুই বা বুঝি । সদ্য চৌদ্দে পা দেয়া কিশোর । বুকের নিভৃতে জমাট বাঁধা আশাগুলোর রঙচঙে বুননে ধীরে ধীরে গড়ে উঠছে মনন আর চিন্তার আকাশ । তখনই প্রথম পরিচয় । সুরের ভূবনে চেনাজানা বৃত্তের বাইরে এক নবরূপ যেন । আমি, মেঘনা পাড়ের খোলা জমিনে বেড়ে উঠা কিশোর এক, অসুখি বাস্তবতার বাইরে একটু শান্তির পরশ পেতে বারবার ছুটে গেছি । কত গল্প শুনেছি, ছবি এঁকেছি আর ভেবেছি একদিন আমিও রাঙিয়ে দিব বিশাল জমিন, উদার আকাশ ।

স্বপ্ন বুননের দিনগুলো ঝরে যায় অকস্মাৎ, হঠাৎ । সত্যি বলতে কি, প্রথম কোথায় দেখেছি মনে নেই আজ । আসলে এত দেখা,কথা, আলাপচারিতার ভেতরে প্রথম দেখাটা যে একদিন আলাদা কোন গুরুত্ব নিয়ে হাজির হবে ভাবিনি কখনো । আর শেষ কবে দেখা হয়েছিল ? তাও, বিশ্বাস কর, মনে করতে পারছিনা আজ । আমার মনে শুধু একটাই চিন্তার ঝড় । তোমার একটা ইচ্ছে পূরণ করতে পারিনি । কিন্তু দেখো, ঠিকই আমি বাস্তব করে দেব তা ।

আমার যা সামর্থ, মেধা আর যোগ্যতা সবকিছু নিঙড়ে হলেও ওটা যে আমাকে করতেই হবে ! সারাজীবন নিঃস্বার্থ ব্রত নিয়ে যা করে গেছ, বিনিময়ে নয়, শ্রদ্ধায় এবং সম্মানে এতটুকু তো পেতেই পার তুমি !শুধু কিছু সময় । প্রভু ! আরো কিছু দিন বাঁচিয়ে রাখ তাকে ।

হাসপাতালের বেডে শুয়ে থাকা কতটা যন্ত্রনার – জেনেছি বহু আগেই । কিন্তু নিশ্চিত মৃত্যুকে সামনে দেখে এভাবে অপেক্ষা তো কখনো করিনি আমি । কিভাবে বুঝবো তা কতটা যন্ত্রনা কিংবা আনন্দের !আজ যখন তোমাকে নিয়ে কথা বলছিলাম, বিশ্বাস কর, চোখের পানি লুকাতে কষ্ট হচ্ছিল । অথচ দেখ, এখনো দেখতে যাইনি আমি। শুধু চারপাশ থেকে খবর আসছে – শুনে যাচ্ছি । বুকে কষ্টরা ডালপালা মেলছে, সময় নয়, অন্য এক অপরাধবোধ আমাকে কুঁকড়ে রাখে অনুক্ষণ । কিভাবে দেখাবো মুখ ?

আমার ভীরুতা, লজ্জা আর অপরাধবোধের অপরপিঠে যদি তৈরি হয় নতুন কোন মহৎ শিল্পকর্ম -তবেই হয়তো দেখাবো এ মুখ । নতুবা ? ব্যর্থ, হতাশ এক উত্তরাধিকারীর মুখ কি শেষ বেলায় দেখতে চাইবে তুমি ? তুমিতো দিয়েছো সব । আমি দিয়েছি কতটুকু ?
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×