মা ,, তোমার স্নেহ , তোমার ভালোবাসার কোন তুলনা হয় না । তোমার বাধ্য হয়ত কখনও ছিলাম না তবে খুব বেশী অবাধ্য হতে পারিনি কারণ তোমার টেনশনের জন্য ।
.
এতো টেনশনে রাখি তোমাকে কিন্তু কেন ? তার উত্তর আমার কাছে নেই । মা এটাই আমার অভ্যেস , হয়তোবা আমার স্বভাবটাই এমন যা তোমাকে সবসময় টেনশনে রাখে ।
অথবা একমাত্র ছেলে বলেই এতো টেনশন , তাই তোমার দৃষ্টিসীমানার বাইরে যেতে দাও না । তোমাকে টেনশনে রাখাই আমার একমাত্র গুণ । .. :-|
.
এমন কোন গুণে নিজেকে গুণান্বিত করতে পারিনি যা দ্বারা তোমার গর্ব হবে । জীবনে এতো বিপদ ডেকে আনছি আর এতো এতো ভুল করছি তার পরও তোমার কাছে আমি এখনও সদ্য জন্ম নেওয়া শিশুটির মতই নিষ্পাপ । বড় অদ্ভুত লাগে তোমার এই অকৃত্রিম ভালোবাসা । এতো ভালোবাসার বদলে দিয়েছি শুধু টেনশন আর টেনশন । জানি না ভবিষ্যতে কি হবে ! আল্লাহ্ র কাছে চাওয়া যাতে তোমাদের সেবা করতে পারি ।
.
তোমাকে হয়ত কখনও বলিনা তোমাকে কতোটা ভালোবাসি । বলতে গিয়েও যে কেন বলা হয়ে ঔঠে না জানি না ।
..
'' মা তোমার কাছে আমি হলাম লাল গোলাপের মত , আমার কাটাঁতে তুমি কষ্ট পাও । কিন্তু এই লাল গোলাপের সব পাপড়ি শুধুই তোমার জন্য । ''
'' মা দিবসে '' .. কয়েক বছর আগে এই লেখাটা স্ট্যাটাস দিয়েছিলাম । আমার এখনও মনে আছে কারণ সেটা ছিলো আমার হৃদয়ের কথা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



