নাম আমার তৌহিদ ... বংশপরম্পরায় থাকি খিলগাঁওয়ে ... বলা যায় আদিবাসি ।
.
ছোট বেলা থেকে বেড়ে ওঠেছি কঠোর নিয়মের মধ্যে । তবে আমার মনে হয় না কঠোর নিয়ম সবসময় শৃঙ্খলে রাখতে পারে ।
.
যাইহোক এখন পর্যন্ত আমার জীবন কেটেছে সুখ দুঃখ , অস্থিরতা , আক্ষেপ , পাগলামি আর আনন্দ বেদনাতে !
.
শিক্ষাজীবন শুরু খিলগাঁওয়ের একটি সুন্দর কিন্ডারগার্ডেনে । ক্লাস ফোর পর্যন্ত পড়েছি অসম্ভব ভালো কিছু সহপাঠিদের সাথে এবং বেরিয়ে এসেছি সারাজীবন মনে রাখার মত কিছু সুন্দর স্মৃতি নিয়ে । :-)
.
ক্লাস ফাইভ থেকে শুরু সরকারি বিলাসিতার জীবন আর পাপিষ্টদের সঙ্গলাভ !! স্কুলটা ছিলো সরকার চালিত রাজনৈতিক দলের হেডম শোষিত একটি বিদ্যালয় ।
.
সময় যায় বুদ্ধি বাড়ে ,, বুদ্ধির অপচয়ও করি মাঝে মাঝে ! স্কুল ফাকি কোচিং ফাকি মারতাম ... কতো উথাল পাতাল উতরাইলাম ।
.
দিতে গেলাম জীবনের ১ম পাবলিক পরীক্ষা দিতে । দিলাম পরীক্ষা । রেজাল্ট দিবে ।
.
আমার কোন আশা নাই ! বাবা-মা আশা করবেই এটাই তাদের ধর্ম তবে আমার মনে হয় তারা খুব একটা আশাবাদী ছিলো না !
রেজাল্টের দিন সকালে ঘুম ভাঙ্গে আত্মিয় স্বজনের ফোনে । রেজাল্ট কি ?? মিষ্টি কই ?! কি আজীব প্রশ্ন !! পরীক্ষা দিছি আমি মিষ্টি ও খাওয়ামু আমি !!
.
ধীরে সুস্থে গেলাম রেজাল্ট দেখতে বিদ্যালয়ে । যাইয়া দেখি সব ছবি তুলতাছে মনে হইলো ওই সব mc গুলা A+ পাইছে । চামে দিয়া কয়েকটা ফটোও তুললাম ।
.
রেজাল্ট কই দিছে পাইনা খুইজা । পরে TJ আমার রোল নিয়া চেক করে দেখলো অঘটন ঘটাই ফালাইছি !! গুষ্টির প্রথম অঘটন । বাবা-মা র খুশিতে আমি ও খুশি । বানাইলো আমারে নায়ক । তখন বুঝি নাই ভবিষ্যতে কি অপেক্ষা করতাছে ।
.
উচ্ছ্বাস উদ্দীপণার মধ্যে দিয়ে ভর্তি হলাম দেশ তথা উপমহাদেশের স্বনামধন্য একটি কলেজে ... !
.
যা ছিলাম না তাও মানুষ বলে । আর এই বলা বলির ফলে যে মানুষ একদিন আমাকে বলিরপাঠাঁ বানাবো তা কল্পনাও করি নাই ....
.
ভাব নিয়া দিন যায় । এই ভাব মিডওয়ে বাসের হেলপার থেইকা শুরু কইরা VNC র মেয়ে , ধানমন্ডি , আরামবাগ , পুরাণ ঢাকা ছাড়াইয়া আবার উত্তরা যায় এবং ব্রাহ্মণবাড়িয়াতে যাইয়া লিখি ইতিহাস !
.
এই ভাব নিতে নিতে কত যে ইতিহাস গড়লাম কলেজের ক্লাসরুম , বাথরুম থেকে বকুল তলা । কলেজের দেয়াল সব জায়গায় নিজ হাতে ইতিহাস গড়ছি ।
.
ইতিহাসের সমাপ্তির পর আসলো ২য় পাবলিক পরীক্ষা । কাঠ ফাটা রোদে সাইন্সল্যাব গিয়া পরীক্ষা দিলাম । দীর্ঘদিন পরীক্ষার পর অবশেষে রেজাল্টের অপেক্ষা ।
.
বাবা-মা জানে ছেলে স্বনামধন্য কলেজের ইস্টুডেট্ড । কিন্তু ভাগ্যের লিখন না যায় খন্ডন ! বিধিবাম খেলাম অল্প বাশ !
.
বাবা মা র স্বপ্ন ভঙ্গ আমার কপাল নষ্ট ! :-|
.
শুরু হলো ভার্সিটি ভর্তি যুদ্ধ । সারাদেশ ভ্রমণ করে সময় পার , ভর্তি পরীক্ষা দিলুম - খেলুম - আসলুম !!
কি খাইছি ঔইটা আর নাই বলি । বাশ আমার প্রিয় খাদ্য , দিলেও খাই ... না দিলেও সমস্যা নাই আগের গুলাই জাবর কাটি :-| ..
.
দুঃখ আর বাঁশ ই আমার সবচেয়ে কাছের বন্ধু ... বেইমানি করে না ওলয়েজ সাথেই থাকে । এগুলোই আমার জীবনে চলার পথের জ্বালানি ।
.
.
.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



