কিছু মানুষ ফেসবুকে শাহবাগ স্কয়ার তথা সমগ্র বাংলাদেশে বাঙলীর নবজাগরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে । তারা ফেসবুক পেজের মাধ্যমে এই কাজ চালাচ্ছে । আবার তাদের কথাতে মিশে আছে নিজ নিজ রাজনৈতিক দলের প্রতি তীব্র সমর্থন ।
.
.
কিন্তু এই আন্দোলন তো কোন রাজনৈতিক দলের জন্য নয় এবং রাজনৈতিক দলের হয়েও নয় । এই আন্দোলন তো বাঙলীর হয়ে বাংলাদেশের জন্য আন্দোলন । যুদ্ধে মানবতাবিরোধীদের দ্রুত ও সুষ্ঠ বিচারের জন্য আন্দোলন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বাঙলীর বিবেকের জাগরণ ।
.
.
দেশের জন্য আমাদের সবার উচিত একহওয়া । অসুস্থ রাজনৈতিক দল গুলোর দাসত্ব ত্যাগ করা । এই আন্দোলনের বিরোধীতা করা নির্বোধের কাজ । যত যাই হোক আমরা তরণরা জানি কিভাবে জিততে হয় । আর তার উদাহরণ আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলন , ১৯৬৯ সালের গণঅভ্যুথান , ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



