একটি অন্ধ প্রেমের গল্প লিখছি ।
একটি মেয়ে যার নাম '' পথ '' ও একটি ছেলে যার নাম '' পথিক '' ।
.
পথিক থাকে অভিজাত ফ্যামিলির সাথে ঢাকার অভিজাত এলাকায় । সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে ভর্তি হল দেশের সেরা কলেজে ।
.
আর পথ সে থাকে অনেক দূরে , ঢাকার বাইরে তো বটেই বলা যায় মফস্বল । ঢাকার ছেলেদের কাছে যা এক অজপাড়াগা । পথ স্কুলে পড়ে । তাদের স্কুলটা শুধুমাত্র মেয়েদের । পথ স্কুলে ক্লাস নাইনে পড়ে ।
.
.
পথ মোবাইল কিনেছে বেশ কিছু দিন হল । তবে সেটা মাল্টিমিডিয়া নয় । সেই মোবাইলে কি পথের দিন কাটানো যায় ? না ।
.
সে একজনের সাথে কথা বলতে চায় । কয়েকদিন বান্ধবীদের সাথে কথা বলে । কিন্তু একসময় পথের আর ভালো লাগে না । সে বুঝতে পারল যে সে একটা ছেলের সাথে কথা বলতে চায় । মেয়েরা সাধারণত যা করে না সে তাই করতে থাকল । সেটা হল মিসকল .. :-D
পথিক বেচারা কলেজে প্রচণ্ড চাপে আড্ডা কি তাই ভুলতে বসে । একদিন কলেজ ফাকি দিয়ে রাস্তা দিয়ে হাটছিল । হঠ্যাত পথিকের মোবাইলে মিসকল আসল । শেষের দুটো ডিজিট বাদে বাকি সব গুলোই তার নাম্বারের সাথে মিলে যায় । সে দ্বিধায় থাকে কলব্যাক করবে নাকি avoid করবে । সারাদিন কলেজ ফাকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



