রাতের বেলা আর মিসকল আসেনি তবে সরাসরি কল এলো , কিন্তু পথিক কখনও রাতে কথা বলত না ও বলতে ইচ্ছুকও ছিল না । সে ছিল গান শোনার পাগল । ঘান ও এফএম শুনতে শুনতে ঘুমাতো ।
তবে ঘুমাতে যাওয়ার আগে সে পথকে মিসকল দিয়ে দেয় ।
.
পথ তখন এই মিসকল খেলায় আনন্দিত হয় , কিন্তু তখনও পথিকের সাথে পথের কথা হয়নি ।
.
পরদিন কলেজ শেষে পথিক কল করে এবং কথাও বলে । পথিক অনেক আশ্চর্য হয় । এতো দূরে থাকে মেয়েটা ।
.
তার কথাও বলতে ইচ্ছা করে । সবাই ফোনে কথা বলে , কতো GF বানায় , তার ও মন চায় ।
পথ তার রক্ষণশীল পরিবারের মেজ মেয়ে । কথা বলাতে খুব পটু । ছেলেদের সাথে যদিও কথা বলার অভিজ্ঞতা খুব বেশী ছিল না । তারপরও তার মনের কথা , কষ্টের কথা কেন জানি পথিকের সাথে শেয়ার করত ।
.
আর কোন মেয়ে যদিও কোন ছেলের সাথে খোলাখুলি তার জীবনের কষ্টের কথা বলে , তখন সব ছেলেরই মায়া লাগে । সেই মেয়ে টার কষ্ট ছেলেরা দূর করতে চায় ।
.
পথিকের সাথে ব্যাপারটা এমনই ছিল । কিন্তু সব কথা আসলেই সত্য কিনা তা কে জানে , শুধু বিধাতা ছাড়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



