পথিক ও পথের ফোনে কথা বলার মাত্রা অত্যধিক হয়ে যায় । পড়ালেখার সময় , খাওয়ার সময় , ঘুমানোর সময় শুধু কথা আর কথা । পথিকের মায়ের চোখ আড়াল করতে পারিনি ওর শত ছলনাও ।
তবুও পথিকের মা কিছু বলতে গিয়েও বলেনি । ছেলে বড় হচ্ছে এখন কি সব কিছুতে বাধা দেওয়া সাজে । উঠতি বয়সের ছেলেদের মায়ের স্নেহ ভরা শাসন থেকে রঙিন দুনিয়ার ক্ষণিকের ভালোবাসাই বেশী আকৃষ্ট করে ।
.
.
সবচেয়ে মজার ব্যাপার হল পথিক ও পথের এখনও দেখা তো হয়নি কেউ কারো ছবিও দেখেনি । কারণ তখনো তাদের ফেসবুক দুনিয়াতে আগমণ হয়নি । যাইহোক কিভাবে ছবি আদান প্রদান করা যায় , তা নিয়ে তারা চিন্তা করতে লাগল । এমন সময় পথের মনে পড়ে গেল তার বড় বোনের সংবর্ধনার কথা । পথ তো তার বড় বোনের সংবর্ধনাতে গিয়েছিল তার বোনের গোল্ডেন A+ পাওয়ার ক্রেস্ট নিতে গিয়েছিল । সেই সংবর্ধনার কিছু ছবি নাকি প্রথমআলোতে ছাপা হয়েছে । যদিও পথ দেখেনি । কারণ পেপার পড়ার অভ্যাস তার নেই ।
.
.
পথিককে পেপার নিয়ে ঘাটাঘাটি করতে বলল । পথিক সেরকম ছবি পেল এবং কিছু মেয়ের দৈহিক বণর্নাও দিলো । পথ বুঝে গেল যে সে ছবিতে আছে কিন্তু তালবাহানা শুরু করল এবং ক্লিয়ার কোন উত্তর দিলনা । পথিক অতো চিন্তা না করে পেপারটাই তার কাছে রেখে দিল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



