একসময় পথিক ফোন টা চেক করে দেখে পথের অনেক গুলো ও একটি মেসেজ এসেছে । পুরো মেসেজে লেখা ছিল ফোন না দেওয়া ও আসতে লেট হওয়ার কারণ । পথিক তখন পড়েছে উভয় সঙ্কটে । পথিকের বন্ধু বলছে যাওয়ার দরকার নেই , মেয়েটা শুধু শুধু লেট করেছে আর এখনও তো ওরা ( পথিক ) রওনাই দেয়নি ।
আরেকদিকে পথের আকুতি মিনতি ও একপর্যায়ে হুমকি ।পথিক যদি না আসে দেখা করতে তাহলে পথ তার সাথে কথা বলবে না । পথিক তার সাথে মিথ্যে কথা বলেছে যে সে ঢাকাতে থাকে ।
শেষমেশ পথিক যাওয়ার সিদ্ধান্ত নেয় । বাসা ও ইফতারের কথা ভুলে রওনা দিল বসুন্ধরা শপিং মলের দিকে । কিন্তু রাস্তাতে ট্রাফিক জামে পড়ল পথিকের ভাড়া করা অটোরিকশাটা । অবস্থা বেগতিক দেখে পথিক তার বন্ধুকে বলল হেটে দৌড়ে যাবে । কিন্তু পথিকের বন্ধু তাকে বুঝালো এতে আরো লেট হবে ।
অপরদিকে পথ রাগে তার ফোন বন্ধ করে রাখে , পথ ভাবে পথিক আসবে না , তার সাথে মজা নিতেছে ।
.
.
পথের বোনের হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হয় । কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি । ইফতারের বেশী ক্ষণ বাকি নেই । পথিক ও পথের বাসা থেকে ফোন আসতে থাকে । কিন্তু তাদের কাছে কোন উত্তর ছিল না কখন তারা বাসায় ফিরবে ।
.
অবশেষে শপিং মলে পথিক ও পথের দেখা হল ।পথিক এখন খুশি অন্তত দেখা হল এতো ঝুট ঝামেলার পর । তার একটু আগে ইফতারের আযান দিয়েছে । তারা ফাস্টফুডের দোকানে গিয়ে ইফতার করল । খাওয়ার আগপর্যন্ত পথ ও পথিকের বলতে গেলে কোন কথাই হয়নি ।খাওয়ার পর পথিক কথা বলা শুরু করে । এতো অভিমানী মেয়ে জীবনেও দেখেনি পথিক । পথ ও পথিকের বাসা থেকে ফোন আসতে থাকে । তারা ফোনে ঠিকভাবে বুঝিয়ে বলল । এখন যাবার বেলায় বিল দেওয়ার পর পথিকের আর যাওয়ার ভাড়া থাকে না । কিন্তু পথিক ও তার বন্ধুকে বাসায় যাওয়ার ভাড়া দিয়ে দেয় পথ । তারপর বাসার দিকে রওনা হয় পথ ও পথিক ।
.
.
তাদের দুজনেরই দুজনকে ভালো লেগেছে । আবেগের ভেলায় চড়ে সে ভালালাগা ভালাবাসার সীমানাতে এসে পড়তেও সময় নেয় না ।
তবে তারা এখনও কাউকে propose করেনি । কিন্তু তারা একে অপরকে যেভাবে takecare করত তা অনেক husband , wife o করতো না । ৩ মাস ধরে তাদের মধ্যে কথা হচ্ছে । একদিন দুপুরে পথই propose করে । পথিক অবাক হয়েছে , কারণ সবকিছু পথিককে আগে বলতে হয় । পথিক হয়ত ভেবে ছিল তাকেই আগে propose করতে হবে । যাইহোক পথিক ও তার মনের কথা তাকে বলে । এই ভালোবাসায় হয়ত আবেগ কাজ করেছে বেশী । তবে ভালোবাসায় যদি আবেগই না থাকে তা কি আসল ভালোবাসা হয় !
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



