somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোঘল ইতিহাস-ঐতিহ্য, স্থাপত্য আর সৌন্দর্যের প্রতীক বহন করে চলা খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে খুলনা-পাইকগাছা/কয়রা সড়কের পাশে অবস্থিত প্রায় মাটিতে দেবে যাওয়া প্রাচীন মসজিদটি আগন্তুক অনেকের কৌতুহলের কারন হয়ে দাঁড়ায়। মসজিদটি মূলত তেতুলিয়া শাহী মসজিদ নামে পরিচিত হলেও অফিসিয়ালি এটি খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ নামে পরিচিত। তেতুলিয়ার জমিদার কাজী পরিবারের বংশধর খান বাহাদুর মৌলভী কাজী সালামাতুল্লাহ খান ছয় গম্বুজ বিশিষ্ট্য এই মসজিদটি ১৮৫৮-৫৯ সালে প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে তিনি আরো একটি ভবন নির্মাণ করেছিলেন মসজিদটির পাশে। যেটি পরিচিত ছিল সালাম মঞ্জিল নামে। একই স্থাপত্য রীতিতে তৈরি করা হয় সালাম মঞ্জিলটিও। কিন্তু ভবনটি ধ্বংসপ্রাপ্ত হয় অযত্ন-অবহেলায়। ভবনটি ধ্বংস হয়ে গেলেও প্রায় দেড়শ বছর আগে নির্মিত মসজিদটি দাঁড়িয়ে আছে তালার ইতিহাস-ঐতিহ্য আরা সৌন্দর্যের প্রতীক হয়ে। মসজিদটি নির্মাণ করা হয় মোগল স্থাপত্য রীতির অনুসরণে। এর গাঁথুনি, চুন, সুরকি আর চিটাগুড়ের। প্রায় ১০ বর্গফুটের ১২টি কলাম বা পিলারের ওপর নির্মাণ করা হয়েছে এর ছাদ। এটি ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ। মিনার আছে ২০টি। বেশির ভাগ মিনারের উচ্চতা প্রায় আট ফুট। তবে চার কোণার চারটি মিনারের উচ্চতা প্রায় ২৫ ফুট। বেশ দূর থেকে বড় চারটি মিনারকে বেশ ভালভাবেই দেখা যায়। মসজিদটিতে রয়েছে নয় ফুট দৈর্ঘ্য ও চার ফুট প্রস্থের সাতটি দরজা। পাশেই রয়েছে অযু করার জন্য ঘাট বাধানো একটি গভীর দীঘি। মসজিদটির মূল ভবনের বাইরে অর্থাৎ বারান্দার মত জায়গায়ও নামাজ আদায়ের সুব্যবস্থা আছে। মসজিদটি দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরীকৃত বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। মসজিদটির চর্চা ‘মোঘল মনুমেন্টস অফ বাংলাদেশ’ নামক গ্রন্থেও পাওয়া যায়।
মসজিদের ছবিঃ




মসজিদের ফলকঃ


মসজিদের ভেতরেঃ


(বারান্দা)


(নামায ঘর)
মসজিদের ঘাট বাধানো পুকুরঃ


দেবে গিয়েছে মনে হওয়া অংশঃ





দূর হতে দেখলে মনে হবে মসজিদটি দ্বিতল বিশিষ্ঠ। যার একটি তলা মাটিতে দেবে গিয়েছে। এক তলা আদৌ মাটিতে দেবে গিয়েছে কিনা এর সঠিক উত্তর আসলে কেউ দিতে পারে না। কেউ বলে মসজিদের স্থাপত্য শৈলিই এমন আবার কেউ বলেন এর একটি তল মাটির ভেতরে। তবে দূরত্ব যত হয়েছে মসজিদটি নিয়ে কল্পনা-জল্পনা, রুপকথা-উপকথা ও বেড়েছে। কথিত আছে যে, এই মসজিদ আসলে কেউ নির্মান করেন নাই। মাটি ফুঁড়ে বের হয়েছে এই মসজিদ। অনেক আগের কথা, সেই এলাকায় কোন মসজিদ ছিল না। একদিন ফজরের সময় এলাকাবাসী গায়েবী আযানের শব্দ পান। পরে সকালে গিয়ে দেখেন মসজিদ আর পুকুর। অনেকেই মনে করেন মাটি ফুঁড়ে উঠে আসা এই মসজিদটি আবারো মাটির ভেতরে চলে যাচ্ছে। তবে সত্য যাই হোক না কেন, অযত্ন-অবহেলা আর সংস্কারের অভাবে মসজিদটির অবস্থা এখন নাজুক প্রায়।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিয়ে দেখতে দিন কে বাঘ কে বিড়াল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬



সব দলের অংশগ্রহণে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিন। কোন দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে কি করেনি সেইটাও জাতিকে দেখতে দিন। পিআর পদ্ধতির জাতীয় সংসদের উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

প্রকৌশলী এবং অসততা

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭


যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

লিখেছেন নতুন নকিব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ছবি, এআই জেনারেটেড।

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

লিখেছেন ইসিয়াক, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫


এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।

এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

×