আমি উন্মাদ ভাবি ,
ভাবি ভাবনার পরিধির বাইরে ,
তবে ভাবি বৃত্তের ভেতরে ,
যেখানে তারারা মৃত্যুর সাথে,
অবিরত যুদ্ধ করে ।
চেতনার চেতনাকে নিয়ে চিন্তা ,
মস্তিস্ক নাকাল , মাথা পরে রয় কাঁধে ,
ফুসফুস তার দম ছেড়ে দেয় ভয়ে ,
তবুও উন্মাদ আমি চলি ভেবে ।
ভাবি নিরন্তর পথ চলা নিয়ে ,
ভাবি আর কতদুর হাঁটতে হবে ,
আর কতটা হাঁটলে ,কি করলে ,
অন্ধকার পথ ফুরাবে ,
তারারা আসবে ফিরে ,
জমের সাথে যুদ্ধ জিতে ।
ভাবি,ভাবনার,ভাবা শেষ হবে কবে ,
চেতনার চেতনা কবে উঠবে জেগে ,
কবে অসাড় মস্থিস্ক চঞ্চল হয়ে উঠবে ,
ফুসফুস শ্বাস নিবে প্রান ভরে ,
উন্মাদ আমি চলি ভেবে ।
ঘুমের রাজ্যে , চোখ বন্ধ করে ,
ভেবে উত্তর পাই ঘুমে ,
যেদিন এই ঘুম ভাঙবে ,
দুঃস্বপ্নের শেষ সেখানে ,
ঘুমাচ্ছি চোখ মুদে ,
তাই অন্ধকারই দেখি সামনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





