বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি নির্মাতা হিসেবে খ্যাত ভলভো তার পুরনো গৌরব ফিরিয়ে আনার প্রচেষ্টা এমন গাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদেরকে সকল আঘাত থেকে রক্ষা করতে সক্ষম হবে।
৮৫ বছর বয়স্ক এই প্রতিষ্ঠানটি আগামী সাত বছরের মধ্যে দুর্ঘটনা মুক্ত বাহন তৈরি করতে পারে। প্রতিষ্ঠানটি ২০২০ সালের মধ্যে এই ধরনের গাড়ি বাজার জাত করার ইচ্ছা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সরকার বিষয়ক বিভাগের প্রধান অ্যানডার্স ইউজিনসন বলেন, আমাদের লক্ষ্য ২০২০ সালের মধ্যে ভলভোর নতুন গাড়িতে কেউ নিহত বা আহত হবে না।"
নতুন প্রযুক্তির পেছনে প্রতিষ্ঠানটি কত টাকা ব্যয় করছে সে ব্যাপারে বিস্তারিত কোন তথ্য প্রদান করেনি প্রতিষ্ঠানটি।
তবে প্রতিষ্ঠানটি গবেষণার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে অর্থ অনুদান হিসেবে পেয়েছে। প্রতিষ্ঠানটির ৫০ জন প্রকৌশলী গত কয়েক বছর যাবত রিকার্ডো ইউ.কে. এর মত প্রতিষ্ঠানের সাথে কাজ করছে।
প্রতিষ্ঠানটি ২০১৪ সালের মধ্যে প্রথম স্বয়ংচালিত গাড়ি বের করার জন্য তৈরি হচ্ছে বলে জানিয়েছে। এই গাড়িটি স্বয়ংক্রিয় ভাবে সর্বোচ্চ ৩১ মাইল গতিতে চলতে সক্ষম। গাড়িটি প্রাথমিকভাবে অতিরিক্ত ট্রাফিকের মধ্যে চলবে বলে ধারণা করায় গতি সীমা কম রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয়ভাবে আরো দ্রুত গতিতে চালানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে। কিন্তু কবে নাগাদ তা পাওয়া যাবে সে বিষয়ে তথ্য প্রদান করে নি। পরীক্ষামূলক ভাবে গাড়িটি সুইডেন এবং স্পেনের রাস্তায় হাজার মাইল চালানো হয়েছে বলে জানিয়েছে ভলভো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




