somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধ যুদ্ধ ! মহাযুদ্ধ !! বিশ্বযুদ্ধ !!!

২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্বযুদ্ধ মানে এমন এক ভয়াল সংঘাত যাতে বিশ্বের অধিকাংশ জাতিই এতে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত থাকে বা জড়িয়ে পড়ে এবং ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় অথবা সাহায্যের জন্যে অগ্রসর হয়। পৃথিবীতে এ পর্যন্ত মোট দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধ - ১৯১৪ থেকে ১৯১৯ সাল পর্যন্ত
দ্বিতীয় বিশ্বযুদ্ধ - ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে বিশ্ববাসী আসন্ন ৩য় বিশ্বযুদ্ধের ভয়ে সদা-সর্বদা আতঙ্কিত ছিল। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপীয় দেশ। অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন ও সম্ভবতঃ চীন।

প্রথম বিশ্বযুদ্ধ : ১৯১৪ থেকে ১৯১৮ সালের মধ্যে সংঘটিত হয় এবং তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সর্ববৃহৎ যুদ্ধ।

১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত যান। অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুদেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) সূচনা হয়। তবে অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ ছিল না। উনিশ শতকে শিল্পে বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব-সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্ব যুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। আর অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেনে, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঃ মানবসভ্যতার ইতিহাসে এযাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ যা ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ এই ৬ বছর ধরে চলে। জার্মানির সাথে মিত্রপক্ষের যুদ্ধের মাধ্যমে এর সূচনা ঘটে। মিত্রপক্ষে প্রথমদিকে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স এবং পোল্যান্ড। জার্মানির সাথে পরবর্তীতে ইতালি, জাপান যুক্ত হয়ে অক্ষশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। জার্মানি কর্তৃক দখলকৃত কিছু দেশ হতেও অক্ষশক্তির বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরিত হয়। বিশেষত পূর্ব সীমান্তের যুদ্ধে এই সকল দেশের সৈন্যরা অংশগ্রহণ করে; অন্যান্য জাতিসমূহ মিত্রশক্তির সাথে যোগদান করে। সোভিয়েত ইউনিয়ন জার্মানির সাথে যে-কোন ধরণের আক্রমণ থেকে বিরত থাকার মর্মে অনাক্রমণ চুক্তি নামে একটি চুক্তি সম্পাদন করেছিল। কিন্তু ১৯৪১ সালের ২২ জুন জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে এবং এর ফলে সোভিয়েত ইউনিয়নও যুদ্ধে জড়িয়ে পড়ে।

১৯৪১ সালের ৭ ডিসেম্বর তারিখে যুক্তরাষ্ট্র মিত্রশক্তির সাথে যোগ দেয়। মূলত জার্মানি এবং জাপান দুই অক্ষশক্তিই যুক্তরাষ্ট্রে আক্রমণ করার মাধ্যমে একে যুদ্ধে ডেকে আনে। অপরদিকে চীনের সাথে জাপানের ছিল পুরাতন শত্রুতা; ১৯৩০ সালের মাঝামাঝি সময় থেকেই এই দুই দেশের মধ্যে দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ চলছিল। এর ফলে চীনও মিত্রপক্ষে যোগদান করে। ১৯৪৫ সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃশর্ত আত্মসমর্পনের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

এই ভয়াবহ যুদ্ধে আনুমানিক ৬ কোটি ২০ লক্ষ মানুষ মারা যায় যার মধ্যে প্রায় অর্ধেকই ছিল রাশিয়ার নাগরিক। নিহতের এই সুবিশাল সংখ্যার মূল কারণ ছিল কিছু গণহত্যামূলক অভিযান।
এই যুদ্ধে নব্য আবিষ্কৃত অনেক প্রযুক্তির ধ্বংসাত্মক প্রয়োগ লক্ষ্য করা যায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রয়োগ ছিল পারমাণবিক অস্ত্রের। মহাযুদ্ধের ডামাডোলের মধ্যেই এই মারণাস্ত্র উদ্ভাবিত হয় এবং এর ধ্বংসলীলার মধ্য দিয়েই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। সকল পুণর্গঠন কাজ বাদ দিলে কেবল ১৯৪৫ সালেই মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার। এই যুদ্ধের পরপরই সমগ্র ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায়; এক অংশ হয় পশ্চিম ইউরোপ আর অন্য অংশে অন্তর্ভুক্ত হয় সোভিয়েত রাশিয়া। পরবর্তীতে এই রাশিয়ান ইউনিয়নই ভেঙে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রের জন্ম হয়েছিল। পশ্চিম ইউরোপের দেশসমূহের সমন্বয়ে গঠিত হয় ন্যাটো আর সমগ্র ইউরোপের দেশসমূহের সীমান্তরেখা নির্ধারিত হতে শুরু করে। ওয়ারস প্যাক্টের মাঝে অন্তর্ভুক্ত দেশসমূহ নিয়ে দানা বেঁধে উঠে স্নায়ুযুদ্ধ। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বমঞ্চে অভিনব এক নাটকের অবতারণা করে।

৩য় বিশ্বযুদ্ধ : এখন প্রশ্ন হল, ৩য় বিশ্বযুদ্ধ কি আসন্ন ? ত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় যুদ্ধ বেধে যাবে। দ:কোরিয়ার বড় মিত্র পৃথিবীর শয়তানকুলের শিরোমনি আমেরিকা। আর ওইদিকে উত্তর কোরিয়ার পক্ষে রয়েছে চায়না, রাশিয়া। উত্তর ও দ:কোরিয়ার এই বিদ্বেষ আজকের নয়, বহু পুরোনো। আর এই শত্রুতায় ইন্ধন যোগাচ্ছে খোদ আমেরিকা। যেখানেই যুদ্ধ, সেখানেই আমেরিকানদের ডলার আয়ের ব্যবসা।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি তেহরানের বিরুদ্ধে কোনো রকম হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে।
তিনি আরো বলেছেন, "আমেরিকা এবং ইসরাইল একে অপরের সঙ্গে চলাফেলা করে এবং কোনোভাবেই আমেরিকার সমর্থন ছাড়া ইসরাইল যুদ্ধে জাড়াবে না। যদি ইসরাইল ইরানের ওপর হামলা চালায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং অবস্থা এমন হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কা রেয়ছে। এর মানেই হচ্ছে- কিছু দেশ ইরানের পক্ষে এবং কিছু দেশ ইরানের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে পড়বে।" জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেন, ইরানের সঙ্গে শুধু ইসরাইল কিংবা আমেরিকার একক যুদ্ধ কল্পনাই করা যায় না। আর যদি যুদ্ধ বাধে তাহলে ইরান দু'পক্ষের ওপরই পাল্টা হামলা চালাবে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে আমেরিকার ভূমি বলে মনে করে। সে কারণে যুদ্ধ শুরু হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনী সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আমির আলি হাজিজাদেহ আরো বলেন, যদি যুদ্ধ বাধে তাহলে এ অঞ্চলের কোনো দেশ নিরপেক্ষ থাকবে -এটা ভাবা ঠিক হবে না।

আবার এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউর সম্পাদক ও খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক এডওয়ার্ড স্পানাস ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সিরিয়ার উপর সামরিক আগ্রাসন চালিয়ে আমেরিকা ও বৃটেন ৩য় বিশ্বযুদ্ধ বাঁধাতে চায় । প্রসঙ্গত সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রাশিয়া ও চীনকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে , সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে সমর্থন দেয়ার জন্য এই দুদেশকে মুল্য দিতে হবে । ফ্রান্সের রাজধানী প্যারিসে কথিত ' ফ্রেন্ডস অফ সিরিয়া' বৈঠকে এই হুঁশিয়ারি দেয় । হিলারির হুঁশিয়ারির পর মার্কিন বিশ্লেষক এডওয়ার্ড স্পানাস এসব কথা বলেন ।

তবে এটা ঠিক যে, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ধ্বংস হয়ে যাবে পৃথিবী ! পৃথিবী ধ্বংস হয়ে যাবার যেসব কারন আছে তার মধ্যে একটি হল তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়া । কেন? এটা কি কখনো ভেবে দেখেছেন ? এর কারন হল পরমানু অস্ত্রের ব্যাবহার । তৃতীয় বিশ্বযুদ্ধে পরমানু অস্ত্র ব্যাবহার করবে উন্নত দেশগুলো । এদের মধ্যে রয়েছে ইসরাইল,আমেরিকা,ইরান ও রাশিয়া ।

আপনারা হয়তো জেনেছেন ইরানে আক্রমন করা পরিকল্পনা রয়েছে ইসরাইলের । ইসরাইল যদি এটা করে তবে ৩য় বিশ্বযুদ্ধ অবশ্যই সংগঠিত হবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে ।পৃথিবী ধ্বংস হলে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা, ধ্বংস হব আমরা মানুষরা । কারন আমাদের বাসস্থান কেবল পৃথিবীই , অন্য কোন গ্রহে নয় ।

ইসরাইলের যুক্তি হল ইরান পরমানু অস্ত্র বানাচ্ছে । অথচ ইসরাইলের কাছেই পরুমানু অস্ত্র রয়েছে । নিজেদের কাছে অস্ত্র থাকলে কিছু হয়না- অথচ অন্য কোন দেশের কাছে তা থাকলে কোমরে গামছা বেধে সেদেশের বিরুদ্ধে নামে । চিন্তা করুন অবস্থা । এরকম মনমানুসিকতার জন্যই দুটোবিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে ।

পরমানু অস্ত্রের ভযাবহতা বিশ্ববাসী ২য় বিশ্বযুদ্ধে দেখেছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকি নামে দুটো শহরকে ধ্বংসস্তুপে পরিণত করেছে পরমানু বোমা । যারা এই জঘন্য কাজটি করেছে তাদের কোন বিচার হয়নি । সেই আমেরিকার কাছে পরমানু অস্ত্র এখনো আছে এবং তারা সেই অস্ত্রকে আরো ভয়াবহ বিধ্বংসী করেছে । ইসরাইল তাদের দোসর ।

শুধু তারা নয় ইরানও পরমানু অস্ত্র বানাচ্ছে । তাদের উচিত পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করতে পরমানু অস্ত্র বানানো বন্ধ করা । যেটা আমাদের এই সুন্দর গ্রহকে একেবারে ধ্বংস করে দেবে কয়েক মূহুর্তে ।

সবাই একটু ভেবে দেখুন ৩য় বিশ্বযুদ্ধ যদি সংগঠিত হয় তবে কি অবস্থা হবে । ভাবার দায়িত্বটা আপনাদের দিচ্ছি । পৃথিবীকে ধ্বংস থেকে রক্ষা করার জন্য আমাদের কী কী করা উচিত তা বলার দায়িত্ব আপনাদের ।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×