পদ্মা সেতু নির্মাণ করার জন্য মুন্সীগঞ্জের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ দেয়া হবে ১ সেপ্টেম্বর থেকে। এ সেতু নির্মাণের জন্য মুন্সীগঞ্জ জেলার ২৬ দশমিক ৩০ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়েছে।
অর্থ ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু নির্মাণ করতে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জন্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে মুন্সীগঞ্জের ডিসিকে নির্দেশ দেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু করে দ্রুততম সময়ে এ কাজ শেষ করতে বলা হয়েছে।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেয়ার জন্য বাজেটে অর্থ বরাদ্দ আছে। আইন অনুযায়ী ভূমি অধিগ্রহণের ৬০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের টাকা পরিশোধ করতে হয়। সূত্র জানায়, ২০০৬ সালে পদ্মা সেতুর জন্য ভূমি অধিগ্রহণ পরিকল্পনা, পুনর্বাসন পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করেছে তৎকালীন সরকার।
জানা গেছে, পদ্মা সেতু নির্মাণে সরকার মোট ৯১৮ দশমিক ১০ হেক্টর জমি ব্যবহার করবে। এরই মধ্যে সরকার মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের জনগণের ১৬৩ দশমিক ০৩ হেক্টর জমি হুকুম দখলের কাজ শুরু করেছে। মুন্সীগঞ্জের ২৬ দশমিক ৩০ হেক্টর আর শরীয়তপুরের ১৩৬ দশমিক ৭৩ হেক্টর অধিগ্রহণ করা হচ্ছে। বাকি ৭৫৫ দশমিক ০৭ হেক্টর সরকারি জমি ব্যবহার করা হবে।
সূত্রে জানা গেছে, চারটি লেন আর রেললাইনের ব্যবস্থা রেখে ২৫ মিটার প্রস্থের মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য ৫ দশমিক ৫৮ কিলোমিটার হলেও এর সঙ্গে ১২ দশমিক ১৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে মাওয়ার দিকে শূন্য দশমিক ২১৩ কিলোমিটার আর জাজিরার দিকে ১১ দশমিক ৯৫ কিলোমিটার।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
বোবা কান্না.....
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।