চকিতে বসে শীতে কাপছিল ছকিনা। পাশের ঝুপড়ির ছোকরাটা এসে বলল " ও বুড়ি শুনিছু, খুলনা থাকি লোক আসিছে।যা যা তোক ল্যাপ দিবানি " বুড়ি মলিন মুখে হাসে। এই দীর্ঘ জীবনে তো আর কম আশার কথা শুনল না সে। আইলার পর কত আশার কথাই না শোনা গেল।সরকার থেকে ঘর করে দেওয়া হবে।খেয়ে পড়ে বাঁচার জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে।ঘরের নামে যা আছে তা হল সিমেন্টের বস্তা দিয়ে ঘেরা একটা খুপড়ি।ভাত ও জোটে না কোন কোন দিন একবেলা। ভাবতে ভাবতেই রক্ত মাথায় চড়ে যায় বুড়ির।হাতের লাঠি নিয়ে তেড়ে চলে সে।
"ওই ছোকড়ারা কই আমার ল্যাপ দে " বলতে বলতে ছুটে চলে বুড়ি.........
গল্পের ছকিনা বুড়ির বাস সুন্দরবনের খুব কাছের একটি জায়গা,খুলনার দাকোপ এলাকার দুর্গম পশ্চিম শ্রীনগর এলাকায়। আইলা বিধ্বস্ত এই অঞ্চলটিতে প্রায় ২০০ ঘর মানুষের বাস। ঘর না বলে ঝুপড়ি বললে সুবিচার করা হয়।মাটির চাপা বাধের উপর সারি সারি ঝুপড়ি।সরকার সকলের জন্য ঘর করে দিতে চাইলেও সেই ঘর এখনো কোন ফাইলের ভিতরেই হয়ত চাপা পড়ে আছে।সমগ্র বাংলাদেশ যখন শীতের প্রকোপে কাপছে তখন এই মানুষগুলোর দিকে তাকাবার কেউ নেই।মিডিয়া কাভারেজের অভাবে এদের দিকে ফিরেও তাকায় না তথাকথিত সমাজ সেবক সংস্থা গুলো। হাড় কাপানো বাতাসে উড়ে বেড়ায় মানুষগুলোর গায়ের শীত বস্ত্র নামের তামাশা গুলো। একই ঝুপড়ির ভিতর গবাদি পশুর সাথে মানবেতর জীবন যাপন করে চলেছে মানুষ গুলো।পশুগুলো আর মানুষ গুলোর অবস্থার মাঝে পার্থক্য কোথায়?????? কেউ কি দিতে পাড়বে এই প্রশ্নের জবাব??????
আমরা কজন গিয়েছিলাম মানুষগুলোর কাছে।তীব্র শীতে ধুকতে থাকা বৃদ্ধ-বৃদ্ধার কষ্টে ভরা অশ্রু সজল চোখ আর শীতের কামড়ে নির্বাক চোখে তাকিয়ে থাকা শিশুদের চোখ গুলো দেখে বার বার ধিক্কার জানিয়েছি এই নিজেকে।ধিক্কার জানিয়েছি ওই স্বার্থলভী হায়নার দলকে। শীতের শীতল আগুনে যখন মাত্র ১০৫ টাকার কম্বলের অভাবে পুড়েছে তাদের শরীর তখন এই বিবেক পুড়েছে দিনে পুড়ানো ১০৫ টাকার সিগারেটের বিলাসিতায়।
আমরা খুবই ক্ষুদ্র মানুষ। আমরা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় কাজ শুরু করেছি আমাদের ক্ষুদ্র পরিসরে।আপনাদের সাহায্যই পারে আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে।
আমরা কি পারি না সকলেই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের মাধম্যে এই মানুষগুলোর কিছুটা সময়ের সুখের কারণ হতে। পারি নাকি তাদের মুখের সেই নিষ্পাপ হাসির ভাগিদার হতে
আপনার ক্ষুদ্র সাহায্যই আমাদের অনুপ্রেরণা
সরাসরি সহযোগিতা করতে পারেন
MD.MASBAH-UL-HAQUE
ডিবিবিএল একাউন্ট নাম্বার ঃ 162.101.188501
যোগাযোগে
রাতুল ০১৭৩৭৮১৪৮০৮
লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মেসবাহ ০১৭৫১১১৩৬৮৮৩
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিভাগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সজল ০১৬৮৩১৯৩২৫৯
তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


