দেশকে ভালবাসি। দেশের উন্নতি চাই। কিন্তু কিভাবে ?
যে দেশে গুণের কদর নেই, সে দেশে কিভাবে গুণীরা তাদের প্রতিভা বিকশিত করবে ?
আমার কথাই বলি...
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও আল্লাহর রহমতে অনেক দেশে যাবার সুযোগ পেয়েছি।
আমেরিকা, জাপান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত অনেক বড় বড় দেশে যাবার সুযোগ আমার হয়েছে আমার বাবার কল্যাণে, তিনি বিমানে চাকরি করতেন। অথচ কোন দেশই আমাকে টানেনি। হ্যাঁ, এটা সত্যি যে সে দেশগুলোর জীবনযাত্রার মান অনেক উন্নত, কিন্তু দেশের মানুষ, দেশের পরিবেশ আমি অন্য কোথায় পাব !
আমিও এখন বিমানে কর্মরত আছি। আমার বাইরের কোন দেশে যাওয়ার কোন ইচ্ছা নেই। যদিও, এদেশের চেয়ে বাইরে আমি অনেক বেশি বেতন পাব। কিন্তু, পরিবেশ আমাকে বাধ্য করবে বাইরের কোন এয়ারলাইনসে জয়েন করতে, নইলে ক্যারিয়ারের কোন কিচ্ছু হবেনা। আমার ব্যাচমেট যারা আছে, প্রায় সবারই লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব, বাইরে যাওয়া। হবেই বা না কেন ?!
কদিন আগেও ভিআরএস এর নামে অনেক লোক ছাঁটাই করা হয়েছে। তাতে হয়েছেটা কি ! "প্রায়" সবাই এখন আবার নিয়োগ পাচ্ছে। সমস্যাটা অবশ্য এখানে নয়। মাঝখানে দুটো ব্যাপার ঘটল। প্রথমত, এর পরপরই জনবলের সংকটের (যা সত্যি) কথা বলে কিছু রিটায়ার্ড এয়ারফোর্সের লোক নেয়া হল অভিজ্ঞতার দোহাই দিয়ে। অথচ, এয়ারফোর্সের সাথে কমার্শিয়াল এয়ারক্রাফটের রক্ষনাবেক্ষনের অনেক পার্থক্য আছে। আবার, এরা রিটায়ার্ড হবার কারণে এদের শারিরীক ক্ষমতা ও দায়িত্ববোধ তুলনামূলকভাবে কম, যা কমার্শিয়াল এভিয়েশনে নিতান্ত প্রয়োজন।
আর তখন "প্রায়" বলেছি, কারণ যারা এখন পুনরায় জয়েন করবেনা, তারা বাইরের ভাল এয়ারলাইনসে যোগ দিয়েছে। কারণ, এরাই ভাল ইন্জিনিয়ার ছিল। এখনো যে নেই, তা না কিন্তু বেশিরভাগ তারাই, যারা বাইরে যেতে পারেনি।
আমি দুঃখিত, আমার ব্যক্তিগত ব্যাপার টেনে আনার জন্য, কিন্তু আমি আসলে এটা দিয়ে একটা উদাহরণ দিলাম মাত্র।
আমার ধারনা, সবক্ষেত্রে নিশ্চই এমনটাই হচ্ছে। তা না হলে আমার প্রিয় বাংলাদেশটা এত পিছিয়ে কেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



