আজ বড় কান্না পাচ্ছে, তোকে মিছ করছি অনেক, রাতে অনেক বার তোর ফোনে কল করেছি, শুধু তোর কান্না শুনবো বলে।
আমার খই ভেজানো কথায় নাক মুছতে মুছতে তোর কান্না আর শুনা হবে নারে, আর তোর চুল টেনে ছেড়া হবেনা।
আমার শত ক্লান্তির ঘামে ভেজা মুখের পড়ও কেউ আর বলবে না "ভাই শিঙাড়া খাবো", কেউ বলবেনা ভাই "চিপস্ আনিস নাই", বড্ড শীতে কেউ আর বলবে না "চল আইস্-ক্রিম খাই"।
রাত ৩ টায় কেউ আর এসে বলবে না ঘুম আসে না চল গল্প করি , কেউ আর আমার ছেকা খাউয়া প্রেমের গল্প গুলো শুনবে না, কেউ বুঝি আর বলবে না "প্রেসার উঠছে মাথায় পানি দিবি ? আমি দিয়ে দেই।"
কাল বাড়ি যাবো, আর দুই প্যাকেট চিপস্ কিনতে হবে না, আমার যাবার অপেক্ষায় ছোট ভাইটার সাথে কেউ আর না খেয়ে জেগে থাকবে না, কেউনা।
জানিস আমি বাড়ি গেলে বাবা বকতেন, কবে ঢাকায় যাবি, আজ বাবা বার বার ফোন করে বলছেন "না হয় কয়টা ক্লাস মিছ গেলো, তুই আইসে পড়।"
আপা আমি বাড়ি গিয়ে আমার বাড়িতে খাবার আগে তোর বাড়িতে তোর হাতের রান্না খাবো, সত্যি বলছি। তুই রান্না করে রাখিস।
আপা ভালো থাকিস, আমার জন্য দোয়া করিস। আর তোর শশুর, শাশুড়ি, স্বামী সংসার নিয়ে সুখি হ, তোর যে হঠাৎ বিয়ে হয়ে গেছে তুই যে মেয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


