somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমদ হাসান
জন্ম: ১০ ই শ্রাবন (২৭ জুলাই), ১৯৮৩ । B. A. & M. A ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কাজের মধ্যে একটাই ভাল পারি- পড়া। যেকোনো সূখপাঠ্য বই। জীবন দর্শন: সত্য সন্ধান। I AM A TRUTH-SEEKER. খুঁজতেছি। পেলে জানাবো।

নানার বাড়ী। (ফটোফিচার, অন্যকিছু্ও বলা যতে পারে)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনাদের অনেকের মত আমার নানা বাড়ীও গ্রামে। বছর খানেক আগে বেড়াতে গিয়েছিলাম।

ভুল বলেছি।ঠিক বেড়াতে নয়, আমার নানাকে এগিয়ে দিয়ে আসতে গিয়েছিলাম। ২ মাস ধরে আমাদের বড়িতে। বুড়ো মানুষ। বয়স ৯২।
এই বয়সী একজন মানুষকে একা একা রাস্তায় ছেড়ে দেয়া ভাল দেখায় না। বরাবরের মতো ক্যামেরাটা পকেটে নিতে ভূল করিনি। বেশ কিছু ভাল দৃশ্য ক্যামেরায় বন্দি করেছি। ধানতে, কলাগাছ, হাসের সাতার কাটা... এইসব গ্রামীন দৃশ্য আর কি। কয়েকটা আপনাদের দেখাবো । সর্ব শেষ ছবিটায় যে জায়গাটা দেখবেন ওটা আমার নানার বাড়ী । বাড়ীটা বেশ ছোট । তবে নানা একলা মানুষতো। সমস্য হয়না।

সম্প্রতি একদিন আমার ঢাকার বাসায় নানা হাজির।

আমাকে অবাক হতে দেখে অভয় দিলেন- তোকে দেখতে এলাম। বেশীন অবশ্য থাকতে পারব না। তাছাড়া তোদের এখানে যে ঠান্ডা! তোরা থাকিস কিভাবে?
নানা আপনি ভাল আছেন ?
হুম।
খুব ঠান্ডা লাগছে রে। চাদর-টাদর কিছু একটা দে। জমে যাচ্ছি। তোর ঠান্ডা লাগেনা?
লাগে।
তোর পড়ালেখার কি থবর? শেষ হতে আর কতদূর ? শোন, যদ্দুর হইছে এ্রইবার ান্ত দে। বেশী পড়ালেখা ভাল না বুঝলি। তোর মামা গুলার অবস্থা দ্যাখ- পড়ালেখা কইরা পন্ডিত হইয়া সব গোল্লায় গ্যাছে। টাকার গোলাম। ভাল-মন্দ বাছ বিচারের বালাই নাই। গু-মূত যা পায় চুক চুক কইরা খাইয়া ফালায়। বেকুফের দল। গায়ে জোর থাকলে সব কয়টারে বুড়িগঙ্গার নোংড়া পানিতে চুবাইতাম। কপাল পোড়ার জাত।

নানা, আমি বেশী পড়ব না। পড়ালেখা শেষ পর্যায়ে । মার্চে অনার্স ফাইনাল। তারপর আর না।

হুম। তাড়াতাড়ি শেষ কর। তারপর ভদ্র দেখে একটা মেয়েকে বিয়ে করবি। সুন্দরী না, ভদ্র। বুঝলি? সুন্দরী মেয়েগুলি আমি দুই চোখে দেখতে পারি না। যত নষ্টের মূল। অনেক ইচ্ছা তোর বউ দেখার। ভাল কথা, তোর জন্ডিস এখনো আছে না কমেছে?

ভ্যাকসিন নিয়েছি।এখন নেই মনে হয়।

বেশী বেশী পানি খাবি।ভ্যাকসিন ফ্যাকসিনে কাজ হয় না। জন্ডিসের এক নম্বর ঔষধ পানি। গোসল করিস তো নিয়মিত?

করি। নিয়মিত, তবে শীতরে ছীজনে প্রতি শনিবার।
কি? বেকুব কোথাকার। ডাক্তার ভর্তা কইরা খাইলেও তোর জন্ডিস কমবে না নিয়মিত গোসল না করলে। প্রাতিদিন গোসল করবি। কথাটা মাথায় থাকে যেন।
থাকবে নানা। আপনি এক কাপ চা খাবেন? ভাল চা পাতা আছে। এসিআই কম্পানির। কড়া লিকার দিয়ে বানিয়ে আনি?
না। আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। এইটা কোন খাবার জিনিস না। গাছের পাতা সিদ্ধ করে চুক চুক করে খাওয়া কোন বুদ্ধিমানের কাজ না। লতাপাতা হ্ইল গরু ছাগলের খাবার। চাইনিজরা ফ্রিতে চা খাওয়ায়ে সবারে লোভ লাগাইছে। ফ্রি'র চালে সারা দুনিয়ার মানুষ ধরা। পায়ের উপর পা তুইলা আয়েশ কইরা কাপে চুমুক দেয়। সব ছাগলের দল। এইজন্যে বলে- লোভে পাপ্। তুই এক গ্লাস পানি আন। পানি খাব।
এক মিনিট বসেন আনছি.....
.............
..................
....................
(মৃত মানুষের সাথে কতোপকোথনের এই স্বপ্নটা আর দীর্ঘায়িত করতে ইচ্ছা করছে না। সুতরাং পানি নিয়ে ফিরে যাওয়া যাবে না। কিন্তু নানা ব্যাপারটা কিভাবে নিবেন বুঝতে পারছি না......)
...............
............
..........
.......
....
..
.





২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×