শিয়রে বসে গুনতে চাস অন্তিম প্রহর
তাই বুঝি মোর ঘুমঘোরে এলি মনোহর?
এ পথের শেষ বাঁকটা যেখানে থামে
অব্যক্ত কথাসব পড়ে থাকে মলিন খামে।
সেসব কথা কভু জানবিনা তুই আর-
আত্মায় মিশে গেছে যত কথা আত্মার।
খুঁজে পেলে কখনো কোন জীর্ণ খালি খাম
দেখিস ফাংগাসে খেয়েছে কিনা- আমার যত ঘৃণা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


