এবার রক্ত হবে জ্বালানী...
রক্তে আগুনে একাকার...
গ্রেনেড হবে প্রতি যুবক...
রাজাকাররা সব ছারখাড়...
এবার মায়ের বুক ফেটে হবে কান্না...
আর না - আর না...
মুখ বুজে এই লজ্জা সহন...
আর না - আর না...
এবার ঘর ছেড়ে হব বাইর...
এবার স্পষ্ট করে সব চাই...
চলবে কাঁধের সঙ্গে কাঁধ...
নাই ভেদাভেদ নাই...
হবে দেখা বিপ্লবে...
হবে কথা স্লোগানে...
থাকব বাদ-প্রতিবাদে...
রবো সংগ্রামের শেষ প্রাতে...
জ্বলবে আগুন...
যেন রক্তের নয়া ফাগুন...
উপচে উঠবে বাঁধ...
সাঙ্গবো অন্ধকার যত রাত...
কলঙ্কের হবে মুক্তি...
হবে পাপীর সাজা প্রাপ্তি...
কোন লঘু পাপে হবে নাকো মুক্তি...
নেই বিশেষ আর কোন যুক্তি...
নেই আর তর্ক-তত্ত্বের-ব্যাখ্যা-বিশ্লেষণ,
হয়েছে ওদের মরণ...
একটাই দাবী...
জয়ের শেষ অবধি...
চাই ফাঁসি...চাই ফাঁসি...চাই ফাঁসি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



