somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'জিয়া হত্যার পরিকল্পনাকারী মওদুদ'

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যারিস্টার মওদুদ আহমদকে জিয়া হত্যার পরিকল্পনাকারী বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।

শুক্রবার বিকেল রাজধানীর হোটেল ইমপেরিয়ালের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিএনএফ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

আবুল কালাম আজাদ বলেন, তিনি (মওদুদ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার পর দলের প্রধান নেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেটা হতে না পেরে তিনি তখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তিনিই এখন বিএনপির বড় নেতা হয়েছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জিয়ার হত্যাকারী। আর মওদুদ হত্যার পরিকল্পনাকারী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুশিয়ার করে তিনি বলেন, আপনার পাশে আপনার স্বামী হত্যার পরিকল্পনাকারীরা ঘুরছেন। তাদের দূরে রাখুন, তা না হলে আমাদের নেতার আত্মা শান্তি পাবে না।

তিনি আরো বলেন, ১৯ দফা বিএনপির নয়, এটি বিএনএফের। জিয়াউর রহমানের নির্বাচনী ম্যান্ডেট ছিলো ১৯ দফা। বিএনএফের প্রতিষ্ঠাতা জিয়া। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যের ডাক দেন তিনি।

বিএনএফের কো-চেয়ারম্যান অধ্যাপিকা জাহানারা বেগম বলেন, দেশে এখন কঠিন পরিস্থিতি বিরাজ করছে। প্রধান দুই দলের নেতা একজন আর একজনের সঙ্গে দেখা করেন না। কিছু দিন আগে এক নেতা নারীদের বিরুদ্ধে কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন।
Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×