somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকা ও ফকার নির্দেশে হিন্দু অধ্যুষিত শাখাপুরা গ্রামে গণহত্যা চলে

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুদ্ধাপরাধী বিচার
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে প্রসিকিউশন। প্রসিকিউশনের যুক্তি উপস্থাপনের জন্য ট্রাইব্যুনালের নির্ধারণ করে দেয়া সময়ের মধ্যে তা শেষ না হওয়ায় আজকের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার আদেশ দেয়া হয়। এদিকে যুক্তিতর্কে প্রসকিউশন সুলতান মুহাম্মদ সীমন বলেছেন, সালাউদ্দিন কাদের ও তার বাবা ফজলুর কাদের চৌধুরীর নির্দেশ অনুযায়ী স্থানীয় রাজাকার ও পাকিস্তানী সেনাবাহিনী বোয়ালখালী থানাধীন হিন্দু অধ্যুষিত শাখাপুরা গ্রামে নির্বিচারে গণহত্যা চালায়। এ ঘটনায় নিহতদের মধ্যে ৭৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়। সাক্ষীদের সাক্ষ্যে এটা প্রমানিত হয়েছে। যুক্তিতর্কে আরও বলা হয়, রাউজান পৌরসভার শহীদ সতীশ চন্দ্র পালিতকে হত্যার আগে সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানী সেনাদের উদ্দেশ্যে চিৎকার করে বলেছিলেন, এই লোকটা ডেঞ্জারাস, একে মেরে ফেল’। এরপরই পাকিস্তানী সৈন্যরা তাকে গুলি করে হত্যা করে। প্রসিকিউশন পক্ষ আজ আবারও যুক্তিতর্ক শুরু করবেন। চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুত্তিতর্কে প্রসিকিউটর এ কথা জানিয়েছেন। ট্রাইব্যুনালে অন্য দু’সদস্য ছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি আনোয়ারুল হক।
মঙ্গলবার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মোট ২৩টি অভিযোগের মধ্যে ১৭টিতে যুক্তি উপস্থাপন সম্পন্ন করা হয়। তৃতীয় দিনে ষষ্ঠ অভিযোগের অসমাপ্ত যুক্তি উপস্থাপন শুরু করেন প্রসিকিউটর সুলমান মাহমুদ সীমন। এরপর ১৪তম অভিযোগ পর্যন্ত যুক্তি উপস্থাপন করেন তিনি। এসব অভিযোগের মধ্যে রয়েছে রাউজান পৌরসভার সতীশ চন্দ্র পালিতের বাড়িতে পাকিস্তানী সেনাবাহিনীসহ গিয়ে তাকে হত্যা ও বাড়ি পোড়ানো, পাকিস্তানী সেনাবাহিনীকে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মোজাফফর আহমেদ ও তার ছেলে শেখ আলমগীরকে চিনিয়ে দেয়া এবং পরবর্তীতে তাদের হত্যায় সহায়তা করা, বোয়ালখালী সিও অফিসে রাজাকারদের ক্যাম্পে উপস্থিত থেকে কদুরখালির বণিকপাড়া ও হিন্দুপাড়ায় লুটপাট চালানোর ঘটনায় নেতৃত্ব দেয়া এবং মুন্সীরহাটের শান্তি দেবকে বণিকপাড়ায় নিয়ে হত্যা, রাউজান থানাধীন ডাবুয়া গ্রামে আর্মি জিপ নিয়ে গিয়ে স্থানীয় চেয়ারম্যান সাধন ধরের বাড়িতে লুটপাট চালানো এবং অগ্নিসংযোগ করার ঘটনা।
১১তম অভিযোগ অনুযায়ী, সালাউদ্দিন কাদের ও তার বাবা ফজলুল কাদের চৌধুরীর নির্দেশ অনুযায়ী স্থানীয় রাজাকার ও পাকিস্তানী সেনাবাহিনী বোয়ালখালী থানাধীন হিন্দু অধ্যুষিত শাখাপুরা গ্রামে নির্বিচারে গণহত্যা চালায়। এ ঘটনায় নিহতদের মধ্যে ৭৬ জনকে শনাক্ত করা সম্ভব হয়। ১২তম অভিযোগ অনুযায়ী, রাউজানের জগৎমলপাড়ায় সালাউদ্দিন কাদেরের উপস্থিতিতে পাকিস্তানী সেনাবাহিনী বিজয় কৃষ্ণ চৌধুরী রাখাল, বিভূতিভূষণ চৌধুরী ও হরেন্দ্র লাল চৌধুরীকে গুলি করে হত্যা করে। এছাড়া ঘাসী মাঝিপাড়ায় আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে লুটপাট চালানো, ছয়জনকে হত্যা ও দুজনকে গুরুতর আহত করার ঘটনায় সালাউদ্দিন কাদের, তার বাবা ফজলুল কাদের এবং তাদের সহযোগী রাজাকার অলি আহমেদের জড়িত থাকার কথা বলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
এছাড়া পাথেরহাটের কর্তাদিঘীরপাড় থেকে আরেক আওয়ামী লীগ সমর্থক মোঃ হানিফকে ধরে গুডস হিলে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনায় সালাউদ্দিন কাদের জড়িত ছিলেন। মোঃ হানিফকে পরবর্তীতে পাওয়া যায়নি। রবিবার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ওইদিন প্রথম ও দ্বিতীয় অভিযোগের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তৃতীয় অভিযোগের যুক্তিকর্ত অসমাপ্ত অবস্থায় রেখে সোমবার পর্যন্ত ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×