somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক কোটি ৩০ লাখ প্রবীণ পাচ্ছেন ‘জ্যেষ্ঠ নাগরিকের’ মর্যাদা

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে আলোচিত ষাটোর্ধ বয়সের নাগরিকরা বিশেষ (সিনিয়র সিটিজেন) মর্যাদা পেতে যাচ্ছেন। দেশের প্রায় এক কোটি ৩০ লাখ প্রবীণকে আজ বৃহস্পতিবার ‘সিনিয়র সিটিজেন’ হিসেবে ঘোষণা দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিশেষ মর্যাদা পাওয়া নাগরিকরা সব ধরনের পরিবহনে কম ভাড়ায় যাতায়াত, হাসপাতালে সাশ্রয়ী মূল্যে আলাদা চিকিৎসাসেবা, আলাদা বাসস্থান সুবিধা পাবেন বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে। নির্বাচন কমিশন থেকে শীঘ্রই বয়স্ক নাগরিকদের আলাদা পরিচয়পত্র দেয়া হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মসূচীতে বুধবার জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এক অনুষ্ঠানে প্রবীণদের ‘জ্যেষ্ঠ নাগরিক’ হিসেবে ঘোষণা দেবেন। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও এতে উপস্থিত থাকবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ হোসেন মোল্লা বলেন, গত বছরের ১৭ নবেম্বর ‘জাতীয় প্রবীণ নীতিমালা, ২০১৩’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। নীতিমালায় প্রবীণ ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে ‘জ্যেষ্ঠ নাগরিক’ হিসেবে স্বীকৃতি দেয়ার কথা উল্লেখ করা হয়।
তিনি বলেন, আমাদের দেশে এক কোটি ৩০ লাখ প্রবীণ রয়েছেন। তাঁরা অবহেলিত। বেসরকারী পর্যায়ে প্রবীণদের নিয়ে কিছু কাজ হয়েছে। সরকারী পর্যায়ে আমরা উদ্যোগ নিয়েছি। বর্তমানে ২৭ লাখ ২৩ হাজার প্রবীণকে মাসে ৪০০ টাকা করে বছরে এক হাজার ৩০০ কোটি টাকা দিয়ে থাকি। ১৯৯৬ সালে এ কর্মসূচী শুরু হয়েছিল।
যুগ্ম-সচিব বলেন, জ্যেষ্ঠ নাগরিক ঘোষণার জন্য প্রবীণ বিষয়ক জাতীয় কমিটি জাতীয় অধ্যাপক এম আর খানকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করে। কোর কমিটি জাতীয় কমিটির কাছে প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের আলোকে একটি এ্যাকশন প্ল্যান (কর্মপরিকল্পনা) করা হয়েছে।
বয়স্ক নাগরিকদের নিয়ে কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে হোসেন মোল্লা বলেন, প্রবীণরা সাধারণত হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসে ভুগে থাকেন। এ সব রোগের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে ‘জেরিয়েটিক মেডিসিন’ বিভাগ চালু করা হবে। এ জন্য আমরা ৯০ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। প্রবীণদের চিকিৎসা দেয়ার জন্য প্রাথমিকভাবে ৯০টি বড় হাসপাতালকে এক লাখ টাকা করে দেয়া হবে। বয়স্ক নাগরিকরা সেখানে সাশ্রয়ী মূল্যে সব ধরনের সেবা পাবেন।
তিনি আরও বলেন, এ ছাড়া সরকারী ও বেসরকারীভাবে যে সব আবাসিক ভবন নির্মাণ করা হবে, সেখানে ‘প্যারেন্ট’ রুম থাকবে। এ কক্ষে প্রবীণরা টয়লেট ব্যবহারসহ সবকিছু যাতে সহজে করতে পারেন সে ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া সিনিয়র নাগরিকরা স্বল্প খরচে যেকোন যানবাহনে ভ্রমণ করতে পারবেন, কর্মপরিকল্পনায় সে কথা উল্লেখ করা হয়েছে। ‘প্রবীণরা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন জ্ঞান দিয়ে দেশকে এগিয়ে নিতে ও হারিয়ে যাওয়া মূল্যবোধ ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারেন। এ জন্য তাদের সম্মানী দেয়া হবে’ বলেন যুগ্ম-সচিব।
বয়স্ক নাগরিকদের পরিচয়পত্র দেয়া হবে জানিয়ে হোসেন মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে কয়েক দফা মিটিং করেছি। তারা গোলাপী রঙের কার্ডে বিশেষ লোগো ব্যবহার করে সিনিয়র সিটিজেনদের পরিচয়পত্র দেবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখার যুগ্ম-সচিব জানান, কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমরা শীঘ্রই কাজ শুরু করব। একটি নতুন আইনের আওতায় প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন গঠন করে জ্যেষ্ঠ নাগরিকদের সুযোগ-সুবিধার বিষয়টি নিশ্চিত করা হবে। ইতোমধ্যে আইনের খসড়া করা হয়েছে বলেও জানান তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোতে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের প্রবীণ হিসেবে বিবেচনা করা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং জাতিসংঘ বিবেচনায় ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের প্রবীণ বলা হয়। জাতিসংঘের স্বীকৃতি বিবেচনায় বাংলাদেশে ৬০ বছর এবং তার বেশি বয়সী ব্যক্তিরা প্রবীণ হিসেবে বিবেচিত হবেন।
মৃত্যুহার কমে গড় আয়ু বেড়ে যাওয়ায় প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিআইডিএসের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে একজন কর্মকর্তা বলেন, ১৯৯০ সালে বাংলাদেশে মোট জনসংখ্যার চার দশমিক ৯৮ শতাংশ ছিল প্রবীণ জনগোষ্ঠী এবং জনসংখ্যা প্রক্ষেপণ অনুযায়ী, ২০৫০ সালে প্রবীণ জনগোষ্ঠীর এই হার হবে ২০ শতাংশ। অর্থাৎ বাংলাদেশে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন হবেন প্রবীণ।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×