somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের রাজনীতিও এবার হাতছাড়া হয়েছে

২৭ শে মে, ২০১৪ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'র শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের প্রায় সকলেই সহ বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন । এই শপথ অনুষ্ঠান এর ভিতর দিয়ে অনেকেই বাংলাদেশের সাথে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে চুলছেরা বিশ্লেষণ করছেন । এই বিশ্লেষণ করতে গিয়ে মোদীর বিজয়ের নেপথ্য নিয়ে বিশ্লেষণ জরুরী । বিভিন্ন পত্র পত্রিকার তথ্য অনুযায়ী মোদীর দলের অর্থাৎ বিজেপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৮৬% কোটিপতি । এই তথ্যটি এই জন্য গুরুত্বপূর্ণ যে ভারতের রাজনীতির ঐতিহ্য অনুযায়ী রাজনীতিবিদরা সাধারনত লোকসভা নির্বাচনে বিজয়ী হয় । বিধানসভা নির্বাচন একটু ভিন্ন , সেখানে রাজনীতি ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হতে দেখা গিয়েছে । কিন্তু লোকসভা বরাবরই রাজনীতিবিদদের নিয়ন্ত্রনে ছিল । সেখানে ব্যবসায়ীরা সরাসরি প্রবেশ করতে পারে নাই । কিন্তু বিগত কয়েক টার্ম যাবত দেখা গিয়েছে যে একটি লোকসভা আসন জেতার জন্য ব্যক্তির ইমেজকে ব্যবহার করতে । সেটা তারকা ব্যক্তিত্বই হোক আর ব্যবসায়িক ব্যক্তিত্বই হোক । উভয়ই কিন্তু নির্বাচনে ভোট ব্যাংক দখলের জন্য পুজি বিনিয়োগ করে পরে নির্বাচনে জিতে রাজনৈতিক প্রভাবে রাষ্ট্রকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে । এটা এতদিন ব্যক্তি পর্যায়ে ছিল । এই প্রথম এই প্রবনতা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক রুপ পেল । এর ফলে ৮৬% লোকসভা প্রতিনিধি রাজনীতির চাইতে ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিবে । অর্থাৎ এই মোদী সরকার ভারতের ব্যবসায়িক শ্রেণীর প্রতিনিধি । কংগ্রেস গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করতে গিয়ে ভারতের পুঁজির বিকাশের স্বার্থের অবস্থান থেকে রাজনীতিকে পরিচালিত করতে ব্যর্থ হয়েছে । আরও একটি তথ্য সকলেই জানে যে ভারতের এবারের নির্বাচনে বিজেপি ৫ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে যা বাংলাদেশের ২ বৎসরের বাজেট থেকেও বেশি । এই বিপুল পরিমান টাকা শুধু ভারতের অভ্যন্তরিন উৎস থেকে ব্যয় হয়েছে না এর একটি বড় অংশ পশ্চিমা সাম্রাজ্যবাদীরা ব্যয় করেছে তাও ভেবে দেখতে হবে । পশ্চিমা সাম্রাজ্যবাদীরা ব্যবসায়ী শ্রেণীর মাধ্যমে ভারতীয় রাজনীতিকে নিয়ন্ত্রনের এই সুযোগ ছেড়ে দিবে বলে মনে হয় না । এই বিপুল পরিমান টাকা ব্যয় করা এক অর্থে বিনিয়োগ করা । বিনিয়োগ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে হয় । সেখানে লাভ লোকসানের হিসাব থাকে । কেউ লোকসানের জন্য বিনিয়োগ করে না । আর যেখানে লাভ থাকবে সেখানে ব্যবসা থাকবে । তাহলে এই বিপুল বিনিয়োগের নির্বাচন ও তার মধ্যে ৮৬% কোটিপতির নির্বাচিত হওয়া থেকে আমরা কি সারমর্ম টানতে পারি না যে বর্তমান সরকার একটি বিনিয়োগকারী গোষ্ঠীর নির্বাচিত প্রতিনিধি । এই বিনিয়োগকারী গোষ্ঠী যুদ্ধ করার জন্য বিনিয়োগ করে নাই , করেছে শান্তির মাধ্যমে আঞ্চলিক সকল দেশ গুলির সমন্বয়ে ব্যবসা বানিজ্যের উন্নতির স্বার্থে রাজনীতিকে পরিচালিত করা । সেই সাথে ভারত রাষ্ট্র যেন ভারতীয় ব্যবসায়িক শ্রেণীর স্বার্থে ব্যবহৃত হয় । কিন্তু এই নির্বাচিত ব্যবসায়িক শ্রেণী ভারত রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে রাজনৈতিক মঞ্চকে প্রায় দখলেই নিয়ে নিয়েছে । ভারত প্রবেশ করেছে একটি বিরাজনিতিকরন প্রক্রিয়ায় ।
বাংলাদেশ যেখানে বিরাজনিতিনিকরন প্রক্রিয়া থেকে বেড়িয়ে আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে ভারত মাত্র সেখানে প্রবেশ করতে যাচ্ছে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×