আমার ক্লাশমেট বন্ধু আসাদ খান। ওর বড় ভাই তুহিন খান । আসাদের নিউ এলিফেন্ড রোড়ের মাল্টিপ্লান সেন্টারে আট তলায় কম্পিউটার কেয়ায় নামে একটি সেলস এন্ড সার্ভিসেস সেন্টার আছে। নিজের প্রয়োজনেই সেখানে যেতে হয়। পুরানো বন্ধুর সাথে দেখাও হয় কাজের কাজও হয়। একঢিলে দুই পাখি মারার মতো। যাইহোক তুহিন ভাইয়ের সাথে আগে তেমন কথাবার্তা না হলেও সেখানে যাওয়া আসায় এখন ভাল কথাবার্তা হয়। তুহিন ভাইর শিশুতোষ ছড়া এবং কবিতা লেখার অভ্যাস আছে। সেখানে গেলে প্রায়ই কবিতা-ছড়া শুনিয়ে থাকেন। দিন পাঁচেক পূর্বে অর্থাৎ গত ২০.০৬.২০০৯ তারিখ শনিবারে গিয়ে ঘন্টা তিনেকের মতো ছিলাম। এই সময়ে তার লেখা কবিতা শোনালেন। তুহিন ভাইয়ের বড় যে গুন আমার কাছে পরীলীত হয়েছে, তা হচ্ছে তিনি যে কোনো ঘটনা খুব সুন্দর করে ঘুছিয়ে বলেন। আমিও আগ্রহ নিয়ে শুনি। শুনতেও ভালো লাগে। সে দিন আলাপের ফাঁকে আমাকে উৎসর্গ করে নিজের বর্ননা দিয়ে একটি কবিতা লিখলেন। কবিতার লাইন গুলো হচ্ছে-
`অনিন্দনীয় সুন্দর দেহের অধিকারী হয়ত আমি নই
কিংবা অঢেল ধন-সম্ভারে পরিপূর্ণ নয় আমার কাব্যিক জীবনধারা
আবার এও ধ্রুব সত্য যে, আমাকে কেহ ভালোবাসে না
আমার এ দন্য দশা দেখে ।
তবুও আমি তৃপ্ত থাকি সারাক্ষণ
কারণ আমার একটি বিশাল মন আছে
যা পর্বতসম ঊঁচু আর সমুদ্রের মত বিস্তৃত।'
এই লেখার নাম তুহিন ভাই সমাচার-০১ দেয়ার কারণ হচ্ছে, তুহিন ভাই মজার-মজার গল্প জানেন। সময় সুযোগ হলে সে গল্প গুলো নিয়ে লোখার ইচ্ছে আছে।
তুহিন ভাই গল্প বলার জন্য প্রস্তুত থাকবেন, ইন্শআল্লাহ আমি আসছি যে কোন দিনের আলোয়...
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



