সুরমা পাড়ের স্বজন অথবা স্বজন সমাবেশের সিলেটের প্রথম দিনগুলো আজ মনে পড়ে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার আত্মার আত্মীয় স্বজন বন্ধু মেহেদী কাবুল যুগান্তর স্বজন সমাবেশ সিলেট জেলা শাখার কর্নধার। মুঠোফোনে জানালো, সিলেট জেলা স্বজন সমাবেশের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষ্যে সিলেট জেলা স্বজন সমাবেশের প্রকাশনা`সুরমা পাড়ের স্বজন' প্রকাশিত হবে। বাকি আর লেখার অপো রাখে না। বুঝে নিতে হয় প্রিয় স্বজন...
যুগান্তর এবং স্বজন সমাবেশের প্রকাশনা লগ্ন থেকেই আছি প্রকাশ্যে অপ্রকাশ্যে। প্রথম থেকেই স্বজন পাতায় নিয়মিত লিখেছি। স্বজন সমাবেশ যে সময় সারা দেশে সংগঠন করার প্রক্রিয়া শুরু করে তখনই মনের গোপন ইচ্ছেটা জেগে উঠলো। পরিচিতজনদের সাথে আলাপ করলাম অনেকেই সারা দিল। সিলেটের দৈনিক গুলোতে প্রেস বিঞ্জপ্তি দিলাম। অবশেষে ০৩ মে ২০০১। সেদিন আমি, আরিফ বিল্লাহ্ সুফী গিয়াস চৌধুরী ও শাহরুল ইসলাম মন্ডল যখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে আম্বরখানা থেকে আসছিলাম তখন ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছিল। রিক্সা না পেয়ে তিনজনে পায়ে হেটে স্বজন সমাবেশের ব্যানার উচিয়ে শহীদ মিনার চত্বরে এসে পৌঁছালাম। বৃষ্টির জন্য মনটা খারাপ লাগছিল, যদি বৃষ্টি বেড়ে যায় তাহলে সব আয়োজন পন্ড হয়ে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে শহীদ মিনারে বসে রইলাম চেনা অচেনা স্বজনের অপোয়। মাঝ বয়সী এক লোক এসে আমাদের কাছে জানতে চাইলো, এখানে যে সমাবেশ হওয়ার কথা ছিল তা কী হয়ে গেছে? আমরা আগুন্তকের দিকে অবাক চোখে চেয়ে রইলাম। লোকটি আবার বলে পত্রিকায় দেখলাম আজ বিকেলে এখানে সমাবেশ হওয়ার কথা। আচ্ছা আপনাদের দাবী-দাওয়া গুলো কী কী? আমরা বললাম আমাদের কোন দাবী নেই। আমরা দৈনিক যুগান্তর পত্রিকার পাঠকদের সংগঠন স্বজন সমাবেশ সিলেট শাখা করার জন্য মত বিনিময় সভার আয়োজন করেছি। ভদ্রলোক ছিলেন গোয়েন্দা বিভাগের ডিউটি অফিসার। তাকে আমাদের উদ্দেশ্য বুঝিয়ে বলার পরে চলে গেলেন। বৃষ্টিও থেমে গেল, মেঘমুক্ত আকাশে আলো হেঁসে উঠলো। আর আমাদের মত বিনিময় সভা শুরু হলো, সকলের মতামতে স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আরিফ বিল্লাহ্ সুফী গিয়াস চৌধুরী আহবায়ক আর আমি সদস্য সচিব। এছাড়া স্বজন সমাবেশে ছিলেন তারেশ কান্তি তালুকদার, মোহাম্মদ আব্দুল হাসিব, মোহাম্মদ বাদশা গাজী, হাবিব সারোয়ার আজাদ, মেহেদী কাবুল, নিজামুল হক হামিদী, সেলিম ভূইয়া, রনজিত দেব রায়, সোহেল খন্দকার, পিষুশ কান্তি দে ও আমিনুল ইসলাম রাজু। মতবিনিময় সভায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ছড়াকার সব্যসাচী পাহাড়ী। কমিটি গঠন করে ঢাকায় পাঠানো হল। সপ্তাহের পর সপ্তাহ যায় আমাদের কমিটি গঠনের খবর প্রকাশ পায় না। একদিন কারণ জানতে সিলেট ব্যুরোর প্রধান লিয়াকত শাহ্ ফরিদী ভাইর সরণাপন্ন হলাম। সাকী ভাইর (হাসানুজ্জামান সাকী, সাবেক বিভাগীয় সম্পাদক, স্বজন সমাবেশ ) মোবাইল নাম্বর সংগ্রহ করে কথা বলে বিস্তারিত জানলাম। আমরা কেন্দ্রের সাথে পূর্বে যোগাযোগ না করেই কমিটি গঠন করেছিলাম। এ সময়ই তুহিন দাশ টিটু দাদাকে আহ্বায়ক করে সিলেটে একটি কমিটি হয়। ফলে আমরা সিলেট জেলা শাখার পরিবর্তে সিলেট মহানগর শাখা হিসেবে আত্মপ্রকাশ করলাম। টিটু দাদার নেতৃত্বে সিলেট জেলা শাখা। সকলের আন্তরিকতা পূর্ণ সহযোগীতায় স্বজন সমাবেশ এগিয়ে চললো সুরমা পাড়ে।
সিলেট স্বজন সমাবেশ আমার স্বপ্নের আর এক নাম, এর নাম শুনে আজও মনে পুলক জাগে। স্মৃতি তাড়িত হই। ডিজিটাল ফিল্মের মতো চোখের পর্দায় অনেক গুলো ঘটনা, চরিত্র, সংলাপ দৃশ্যায়িত হয়। টিটু দাদার বাসায় পিঠা উৎসব,নাদুস-নুদুস পাপলু দাদার দোকানে চায়ের আড্ডা। আথবা যুগান্তর সিলেট অফিসে এমসি কলেজের কাশেম আজাদ সহ অনেক স্বজন। অনেক গল্প, অনেক স্মৃতি...। কোন এক ইংরেজী নববর্ষে, বর্ষবরণের রাতে জিন্দাবাজারে আম্বরখানায় স্বজনে স্বজনে রাস্তায় গান গেয়ে গেয়ে বর্ষবরণ। সিলেট প্রেস কাবে আনন্দঘন অনুষ্ঠান। অথবা বিশ্ব ভালোবাসা দিবসে শহীদ মিনারে ভালোবাসার কবিতা পাঠ; সিলেট সিটি কর্পোরেশনে মেহেদী কাবুল সম্পাদিত স্বাধীনতা দিবসের সংকলন `দিকপাল'র প্রকাশনা অনুষ্ঠান আরো কতো কী? এছাড়া অনেক কিছুই নিউরন সেলে জমা নেই। তাই অনেক অনেক স্বজনের নাম অথবা স্মৃতিময় মূহুর্তের কথা হয়তো লিখতে পারিনি। এই অমতার দায় থেকে মা করবেন স্বজন বন্ধুরা।
সিলেট স্বজন সমাবেশ একবার ধুমপান বিরোধী অর্থাৎ জনসাধারণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার জন্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সিলেট এইডেট স্কুলে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের নেপথ্যে কাজ করতে গিয়ে আমার জন্য মজার একটি ঘটনা ঘটে। অনুষ্ঠানে এক অথবা দুই দিন পূর্বে টিটু দাদা বললো - চলো দুজনে দাওয়াত পত্র গুলো বিলি করে আসি। সকাল সকালই বেড়িয়ে পড়লাম। দুজন বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাক্তিবর্গের কাছে যাচ্ছি। দাওয়াত পত্র দিয়ে অনুষ্ঠানে আসার জন্য বলছি। সম্ভবত দুপুরের খাবারও এক সাথেই খেলাম। যে দিকে যাচ্ছি দুজন এক সাথেই যাচ্ছি। টিটু দাদার চোখের আড়াল হওয়ার সুযোগ আর পাচ্ছি না। মহা মুশকিলে আছি। পেট ভরে খেলে কী হবে, চোখ মুখ যেন এক হয়ে হতের মুঠোয় চলে আসবে এমন অবস্থা। এভাবেই সারাদিন কাটলো। সন্ধ্যের পরে ছাড়া পেলাম,দে দৌড়... জিন্দাবাজারের মোড়ে। আসল ঘটনা হলো তখন আমি ধুমপায়ী ছিলাম। তবে আমি গত চার বছর যাবৎ ধুমপান করি না। আর জীবনেও যেন ধুমপান না করি, সে জন্য স্বজন বন্ধুরা দোয়া করবেন। এই লেখা পড়ে মুরব্বী স্বজনরা কিছু মনে করবেন না প্লীজ!
হাত বাড়ালেই বন্ধু, স্বজন... আত্মার আত্মীয়। বিনাতারে হয় যোগাযোগ,কথোপোকথন টেকনাফ থেকে তেঁতুলিয়া। চোখের আড়াল হলে মনের আড়াল হয় না, স্বজন সমাবেশ তার বাস্তব প্রমান। অনেক স্বজন আজ চোখের আড়ালে আছে। তাই বলে কিন্তু মনের আড়াল হয়ে যায়নি। আজও মনের গহীনে নিরবে নিবৃতে অনেক স্বজনের মুখ ভেসে ওঠে। চোখের আড়াল হয়ে যাওয়া সকল স্বজনদের সুরমা পাড়ের স্বজন-এর মাধ্যমে শুভেচ্ছা জানাই অফুরান্ত...। সময়ের সাথে সাথে নেতৃত্ব বদলায়, চরিত্র বদলায়। তবে থেমে থাকে না পৃথিবীর কোন কিছুই। তেমনি থেমে নেই স্বজন সমাবেশের কার্যক্রম, আর থাকবেও না। এখন যারা স্বজন সমাবেশকে এগিয়ে নিতে অকান্ত পরিশ্রম করছেন পকেটের টাকা খরচ করে, তাদের ঠুনকো ধন্যবাদের জালে জড়াবো না। তারা কাজ করে যাক ভালবাসার টানে। বেঁচে থাকুক সুস্থ্য থাকুক অনন্তকাল...জয়তু এই ভালবাসা; জয়তু স্বজন সমাবেশ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।