চিঠি আমাদের জীবনধারার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। দূর-দূরান্তে বসবাসরত আপনজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, মনের মানুষ, প্রিয়জন অথবা পরিচিত কারো সাথে কুশল বিনিময়ের অত্যান্ত প্রিয় মাধ্যম চিঠি। আধূনিক বিজ্ঞানের বদৌলতে কুশল বিনিময়ের মাধ্যম হিসেবে হাতের কাছে বা হাতের মুঠোয় রয়েছে ফিক্সড বা ল্যান্ড ফোন,ফ্যাক্স, মোবাইল ফোন, ইন্টারনেট।
ঐতিহ্যের ধারায় এখনো ভাবপ্রকাশের ও কুশল বিনিময়ের জন্য চিঠিই নির্ভরযোগ্য মাধ্যম। ফোন, মোবাইলের মাধ্যমে দূর-দূরান্তে থাকা স্বজনের সাথে ইচ্ছে করলেই কথা বলা যায়,কথা বলার সাথে-সাথে ছবিও দেখা যায়। কোনো জরুরী খবর কাগজে লিখে ফ্যাক্স করলে নির্দিষ্ট জন দূর প্রবাসে থেকেও জেনে নিতে পারে খবরা-খবর। ই-মেইলেও রয়েছে অনুরুপ ব্যবস্থা। মোবাইলের মাধ্যমেও সংক্ষিপ্ত খবর (যাকে আমরা এসএমএস বলি) লিখে মনেরে ভাব আদান-প্রদান করা যায়।
প্রযুক্তির উৎকর্ষতায় ভাব বিনিময়ের প্রথাগত পরিবর্তন হলেও এখনো চিঠি,খাম, ডাকটিকিট যেন হৃদয় ছুঁয়ে যায়। চিঠি লেখাটা সৃষ্টিশীলতার মধ্যে পড়ে। মার্জিত ভাষায় গুছিয়ে চিঠির মাধ্যমে ভাব প্রকাশ করাও শিল্প। দূর-দূরান্তে অপেক্ষারত স্বজন তীর্থের কাকের মতো অপেক্ষা করে কবে পাবে প্রিয়জনের গুটি-গুটি হাতের লেখা চিঠি। প্রিয়জন চিঠির অরে খুঁজে ফেরে আপনজনের ময়া-মমতা আর ভালোবাসর অনাবিল সুখ। চিঠির ভাঁজের মাঝে থাকে হয়তো ফুলের শুকনো পাঁপড়ি। চিঠির মাঝে থাকে মান অভিমানের লুকোচুরি খেলা। চিঠির মাধ্যমে হতো ভালোবাসার রঙবেরঙের জাল বোনা। অত্যান্ত আদরের চিহ্ন স্বরুপ ঠোঁটের ছাপও পাঠাতো কেউ কেউ। তবে সচারচার এই দৃশ্য এখন আর চোখে পড়ে না। ইলেকট্রনিক মেইল, ভয়েস মেইল, এসএমএস আধুনিক তরুণ-তরুণীসহ সকলকেই করেছে চিঠি বিমুখ।
চিঠি, ই-মেইল অথবা এসএমএস সুখ-শান্তি, ভালোলাগা-ভালোবাসার খবর বয়ে বেড়ানোর পাশাপাশি কষ্ট ও দূঃখের, স্বপ্ন ভঙ্গ ও স্বপ্ন গড়ার খবরও বয়ে বেড়ায়। যে যে ভাবেই পারি আপনজনের সাথে মনের ভাব-ভালোবাসা আদান-প্রদান করি। সুখ-দূঃখ, আনন্দ-বেদনা ভাগাভাগি করি একে অপরের সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


