somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মন চায় যে...

০১ লা জুলাই, ২০০৯ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মন এমন এক বস্তু; আর বস্তুই বা বলি কেমন করে। বস্তুর জাগতিক অর্থ আর মনের অর্থ এক নয়। যাই হোক কথা হচ্ছে- মন এমন একটা কিছু যার আকৃতি-প্রকৃতি, চাওয়া-পাওয়া অর্থাৎ মন কখন যে কী চায় বা কী করে অথবা কী করবে বোঝা যায় না। সব কিছুই রহস্যে ভরা। পৃথিবীর অধিকাংশ বস্তুর সৃষ্টি রহস্য মানুষ জানতে পারলেও মন-এর বহুবিধ রহস্য মনোবিজ্ঞানীদেরও অজানা। মনের নির্দিষ্ট চাহিদা কী? তা অনির্দিষ্ট।

মনের চাহিদার বহিঃপ্রকাশই আমাদের জীবনধারণ পদ্ধতি। আমাদের জীবনে চাওয়া-পাওয়ার যেন শেষ নেই। দিনদিন প্রাপ্তির চেয়ে প্রত্যাশার মাত্রা বেড়েই যাচ্ছে। যা পাচ্ছি তার চেয়ে অধিক পাওয়ার ফর্দ বাড়ছে ক্রমাগত। একটি স্বপ্ন পূরণ না হতেই অন্য একটি স্বপ্ন এসে ভীড় করে মনের মাঝে। চাওয়া-পাওয়ার সমন্বয় করতে অবিরাম ছুটে চলা আমাদের।

আমরা কেউ কী কখনো বলতে পারি? আমরা কতটা পেলে আর পাওয়ার আশা থাকবে না। কতটা পেলে আর কিছু পাওয়ার স্বপ্নে বিভোর হবে না মন। মনের চাওয়াকে বাস্তবে রুপদান করতেই আমাদের বহুরুপী জীবনধারণ। মনের চাওয়াকে জীবনদান করার জন্যই তো এই পৃথিবীতে এত সহিংসতা, এত হানাহানি। আমরা এত দূর্নীতিগ্রস্থ, এত ঘুষখোর। আমরা আমাদের চাওয়াকে নিজের মতো করে পেতে তুচ্ছ করছি অন্যের চাওয়াকে। স্বপ্ন দেখা ও চাওয়ার অধিকার এ পৃথিবীতে যে ভিাবৃত্তি করে সেই মানুষ থেকে শুরু করে, যে বিলাশ বহুল অট্রালিকায় বসবাস করে তারও সমান অধিকার। কিন্তু আমরা নিজের একটি স্বপ্নকে বাস্তবে রুপ দিতে গিয়ে অন্য একটি স্বপ্নকে বা মনের চাওয়াকে অংকুরে বিনষ্ট করি সহজেই। এ কেমন মনের চাওয়া...? আমরা সবাই যেন সাধ্যের চেয়ে একটু বেশিই পেতে চাই। আর এই প্রত্যাশার প্রাপ্তি না ঘটলেই জীবনে নেমে আসে অমাবশ্যার ঘোর অন্ধকার। জীবনের ছন্দ পতন ঘটে, জীবন হারিয়ে ফেলে চলার পথ। মনে বাজে ব্যর্থতার করুণ সুর।

আসলে কী চায় এই মন? মন অনেক কিছুই চাইতে পারে। তবে নিজের যতটুকু চাওয়ার যোগ্যতা আছে, ততটুকুই চাওয়া উচিত এর বেশী কিছু নয়। আমরা যারা পাইনা তারা তো চাই-ই; আর যারা পাচ্ছে তারাও ক্রমাগত চেয়েই যাচ্ছে। মোর্দা কথা আমাদের চাওয়া-পাওয়ার শেষ নেই। এই মন চায় যে অনেক-অনেক...
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×