somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিশ্রুতির পান্ডুলিপি

০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[ আমার এক কলাম বন্ধু ছিল লীরা সুলতানা সীমু। ২০০০ সালের ঘটনা আমার কাছে ভুলে সীমুর বান্ধবীর পাঠানো একটি চিঠি ঢাকার নবাবগঞ্জে না গিয়ে, সিলেটে আমার ঠিকানা বনগাঁও ভবনে চলে আসে। আমি চিঠিটি পূর্বের ঠিকানায় পোষ্ট করে দেই, সাথে আমি একটি চিঠি সংযোগ করে দেই। বেশ কিছু দিন পর সীমুর একটি চিঠি পাই। ধন্যবাদ জানিয়ে লেখা চিঠি। আমিও আবার সীমুকে চিঠি লিখি। এভাবে চিঠি বিনিময়ের এক পর্যায়ে আমরা দুজন দুজনের ভালো বন্ধুতে পরিনত হলাম। তখন মোবাইল এত সহজ লভ্য হয়নি। তাই ও চিঠি দিতো আমিও চিঠি পেয়েই জবাব লিখতে বসে যেতাম। এক সময় সীমুর বাসার ফোন নম্বর আমাকে দেয়। ফোনে যোগাযোগ হতো, তাও ওর মাকে এড়িয়ে। চিঠিই লেখা হতো পৃষ্টার পর পৃষ্টা। একবার সীমু চিঠির মাঝে গোলাপ পাঁপড়ী পাঠালো আর আমি পরের চিঠিতে একটা সিগারেট খেয়ে তার শুকা গুলো ভরে দিয়ে ছিলাম। ও খুব মজা পেয়েছিল। আমি তখন সিলেটের স্থানীয় একটি দৈনিকে কাজ করতাম। পেশাগত কারণে হোক আর নেশাগত কারনেই হোক রাতজাগা, আড্ডা দেয়া রক্তের সাথে মিশে ছিল। চিঠিতে আমরা আমাদের পূর্বা-পর লিখে জানাতাম। মনে হতো দুজন দুজনের খুব কাছে আছি। এভাবে চিঠি চালাচালি হয়েছে প্রায় বছর তিন। অবিশ্বাস্য হলেও সত্য, আমরা ছবিতে ছাড়া কেউ কারো মুখোমুখি হয়নি কোনোদিন। আমি সিলেট থেকে নারায়ণগঞ্জ আসার পরেও অল্পসল্প যোগাযোগ ছিল। একসময় আমার বিয়ের মিথ্যে খরব জানিয়ে সীমুকে দূরে সরিয়ে দেয়ার চেষ্ঠা করি। মোবাইলের যুগ মোবাইলে কথা বলেছি। চিঠি দেয়া নেয়া বন্ধ হয়ে গেছে। আমিও এক সময় সত্যিকারের বিয়ে করলাম, এখন তো ছেলের বাবা। পরে সীমুকে বিয়ের খবর বলেছি। কিছু দিন যোগাযোগ ছিল, ধীরে ধীরে বন্ধ হয়ে গেলো বিনাতারের যোগাযোগও। কয়েক দিন ফোন করে আমাকে না পেয়ে আমার স্ত্রীর সাথে কথা বলেছে। আসলে এই সব লিখলাম, এই কবিতাটা সীমুকে নিয়ে লিখেছিলাম। সীমু তখন আমাকে অনেক কিছু করতে নিষেধ করতো। আমি প্রতিশ্র“তি দিতাম। সে সময় সিগারেট খাওয়া ছাড়তে পারিনি, তবে আমি বিয়ের পর থেকে সম্পূর্ণ ধূমপানমুক্ত জীবন যাপন করছি। সীমুকে নিয়ে অন্য একদিন আরও লিখব, আজ তার জন্য কবিতা...]

বেমালুম ভুলে যাই
তোমাকে দেয়া
প্রতিশ্রুতির পান্ডুলিপি

একবস্তা প্রতিশ্রুতি
সিগারেট ফুঁকবেনা
রাত জাগবেনা বেশি-বেশি
বাইরে খোলা খাবার খাবে না
আড্ডা দেবে না
অকারণে রাস্তায় ঘুরবে না
আরও কতো না না...।

যেমন
তোমাকে নিয়ে যেন
কবিতা না লিখি।
তোমার ছবি যেন
লুকিয়ে রাখি আড়ালে-আবডালে।
তোমার কথা যেন
ভুলেও মনে না করি।

অথচও
তোমার ভাবনায়
দিন রাত অস্থির অস্থিমজ্জা;
তোমাকে নিয়ে
কবিতা লিখতে
ব্যস্ত শব্দগুলা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×