গল্পানু: অপেক্ষার জানালা অথবা জানালায় সেই মুখ দেখা যায় না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাতের নীরবতা, যৌবনা জোস্নায় তারার ম্লান আলোর বিকিরণ। বাঁশবনে বয়স্ক পাতার ফাঁকে ফাঁকে জোনাক পোকার লুকোচুরি। দূর হতে ভেসে আসা হুতোম পেঁচার বিরহী ডাক রাতের নীরবতাকে ভেঙ্গে দেয়।
বুকের মাঝে কষ্টের বসবাস।
টেবিল লাইট নিভিয়ে দেয় নিলয়। ঘরময় আঁধারের আধিপত্য। জানালা দিয়ে এক চিলতে জোস্নার আলো এসে পরে মেঝেতে। চেয়ার ছেড়ে জানালার গ্রীল ধরে, আকাশের দিকে চেয়ে থাকে উদাস নয়নে। আকাশে মেঘ আর চাঁদের লুকোচুরি। একখন্ড মেঘ চাঁদকে ঢেকে রাখে, বাতাস মেঘ ভাসিয়ে নিতেই তৃপ্তির হাসি হাসে চাঁদ। অনেকটা লাজরাঙ্গা নববধূর মতো।
জানালায় দাঁড়ালেই অনেক কথা, অনেক স্মৃতি মনে পড়ে যায়। চোখের পাতায় ভেসে ওঠে; একটি মায়াবী মুখ। একটি ভরা পূর্ণিমার শরীর।
দুলি। পাশের বাসার হীরা সাহেবের শালিকা। পরীক্ষা শেষে বেড়াতে এসেছিল, সেই সুবাদে পরিচয়। পরিচয় পর্ব গড়িয়ে একসময় দুজনের মনের চাওয়া-পাওয়া গুলো এক হয়ে যায়। বিকেল হলে পুকুর ঘাটে বসে গল্প করা, ঘাটলায় নেমে পানি ছিটিয়ে দেয়া। আরও কতো খুনসুটি...
অতঃপর, একদিন ভোরের ট্রেনে দুলি চলে যায়। তারপর থেকে অপেক্ষা আর অপেক্ষা । রাতের আঁধারে জানালা খুলে, নিলয় চাতক পাখির মতো বৃষ্টিকণ্যার জন্য অপেক্ষার প্রহর গুনে । রাত জেগে ঘরের মেঝেতে খালি পায়ে পায়চারী। কখনো জানালার গ্রীল ধরে আকাশ দেখা। পাশের বাসার জানালার দিকে চেয়ে থাকা। এভাবে কেটে যায় বিরহী সময়। কিন্তু পাশের বাসার জানালাটা কেউ খোলেনা, ইশারায় ডাকেনা।
দিনে দিনে মাস গড়িয়ে বছর হয়। দুলির খবর মেলেনা কারো কাছে। না আসে কোনো নীলখাম।
নিলয় আজো জানালায় দাঁড়িয়ে আকাশ দেখে, প্রকৃতি দেখে, দেখে তারার ঝিলিমিলি...; কিন্তু জানালায় সেই মুখ দেখেনা।
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।