প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল। এখানে রয়েছে নানান শিল্পকারখানা। আমার চোখের সামনে কয়েকটি সাবেক রাস্ট্রয়াত্ত্ব শিল্পকারখানা কালের সাক্ষী হয়ে দিনাতিপাত করছে। অথচ এসব কারখানায় কাজ করতো হাজার-হাজার শ্রমিক,কর্মচারী ও কর্মকর্তা। এসকল কর্মজীবীদের উপর নির্ভর করতো তাদের পরিবার-পরিজন। শ্রমিক-কর্মচারীদের পাশাপাশি অত্র এলাকার বিশেষ করে আদমজী, চৌধুরীবাড়ী, রসুলবাগ,পাঠানটুলী, গোদনাইল এবং ২ নং ঢাকেশ্বরীর স্থানীয় জনসাধারনের জীবন-জীবিকার ধারা প্রবাহিত হতো এ শিল্পকারখানা গুলোকে কেন্দ্র করে।
শিল্পকারখানা গুলো ১৯৯৯ সালে তৎকালীন সরকার প্রাইভেডাইজেশন করে শ্রমিক-কর্মচারীদের কাছে শেয়ার হস্তান্তর করে। পাবলিক কোম্পানী লিমিটেড হিসেবে রুপান্তর করে, কারখানা গুলো চালাতে থাকে দুই বছর মেয়াদী নয় অথবা বারো সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ। দুই/এক মাস যেতে না যেতে পরিচালনা পর্ষদের পরিচালকেরা এক একজন হয়ে উঠলেন মহা মতাধর ব্যক্তিতে পরিনত হয়। প্রত্যেকে আখের গুছাতে কারখানা গুলোর পুরানো যন্ত্রাংশ নিলামে বিক্রি করে। কারখানার ফাঁকা জায়গাতে গোডাউন তুলে ভাড়া দেয়, অগ্রীম টাকা নিয়ে। আবাসিক এলাকার ঘর থেকে মাসিক ভাড়া নেয়া হয় বসতি ও শেয়ার হোল্ডারদের কাছ থেকে। এত কিছুর পরও লোকসানের মুখ দেখে সরকারী আমলের মতো। বয়েকা থাকে বিদ্যুৎ ও গ্যাস বিল।
লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ ১৯৯৯ সালে পাঁচশত দশ জন শেয়ার হোল্ডারের কাছে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ নামে হস্তান্তর করে। হস্তান্তরের পর বছর চারের মতো মোটামুটি চলে (শুধু সুতা উৎপাদন বিভাগ), বাংলাদেশের এক নম্বর সালু উৎপাদনকারী এই প্রতিষ্ঠান। সরকারী আমলে কারখানাতে কয়েকটি বিভাগে উৎপাদন করা হতো পন্য। লালসালু, আদি কটন কাপড় এবং তুলা থেকে কার্ড ও কম সুতা।
প্রায় একশত কোটি টাকার সম্পদ অবহেলায় পড়ে আছে, সঠিক দিক নির্দেশনার অভাবে। সঠিক ভাবে পরিকল্পনা করে এই প্রতিষ্ঠানে যে সম্পদ ও সম্পত্তি রয়েছে তার ব্যবহার করা যায়, তাহলে হাজার-হাজার বেকারের কর্মসংস্থান হতে পারে। উৎপাদনহীন এই প্রতিষ্ঠানে মাসের পর মাস পরিচালনা পর্ষদ মাসোহারা নিচ্ছে নিয়মিত। অথচ কর্মপরিকল্পনাহীন ও মাথামোটা পরিচালনা পর্ষদের অব্যবস্থাপনায় পড়ে আছে সম্ভাবনাময় নতুন দিগন্ত।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


