Urgent news for all Pharmacist,ফার্মেসী কাউন্সিল পুনর্গঠন,ফার্মাসিস্টদের পরীক্ষা ১ মার্চ
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Urgent news for all Pharmacist
অবশেষে বহুল আলোচিত বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল পুনর্গঠন এবং আগামী পহেলা মার্চ ফার্মাসিস্টদের পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফার্মেসী কাউন্সিলের সভাপতি সিনিয়র স্বাস্থ্য সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিতে অনুষ্ঠিত সভায় ফার্মেসী কাউন্সিল পুনর্গঠন করা হয়। এই প্রথমবারের মত ফার্মেসী কাউন্সিলের সহ সভাপতির পদ নির্ধারণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফার্মেসী কাউন্সিলের বর্তমান সহ সভাপতি সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী সহ সভাপতির গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই প্রথমবারের মত গোপন ব্যালটের মাধ্যমে সহ-সভাপতি নির্বাচন করা হয়। ১৪ সদস্যের ফার্মেসী কাউন্সিলে নাসের শাহরিয়ার জাহেদী ৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সুভাষ সিংহ রায় পেয়েছেন ৪ ভোট। সিনিয়র স্বাস্থ্য সচিব মুহাম্মদ হুমায়ুন কবির ভোট দানে বিরত থাকেন এবং ঔষধ শিল্প সমিতির প্রতিনিধি অনুপস্থিত ছিলেন।
এদিকে, ফার্মেসী কাউন্সিল পুনর্গঠন হওয়ার ফলে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির দীর্ঘ দিনের দাবি পূরণ হলো এবং এখন গ্রাজুয়েট ফার্মাসিস্ট ও সি ক্যাটাগরীর ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় শুরু হবে। ফার্মেসী কাউন্সিল যথাযথভাবে পুনর্গঠন না করায় গত দুই বছর ধরে ফার্মাসিস্টদের পরীক্ষা অনুষ্ঠান ও রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে।
Click This Linkপড়ালেখা শুরু করতে হবে আবার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন
আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে...
...বাকিটুকু পড়ুন