আমরা তো চাই ঈদের আনন্দটা বছরের অন্য সময়ও যেন উপলব্ধি করতে পারি। কিন্তু তেমন কোনো আয়োজন আমাদের আছে কী? আনন্দ অনুষ্ঠানের পাশাপাশি ঈদের মর্মবাণীকে আমরা এখনও ধারণ করতে পারিনি। এ প্রসঙ্গে ছোট্ট একটা শিরোনাম উল্লেখ করলেই আমাদের সমাজ জীবনের বাস্তবতা উপলব্ধি করা যাবে। শিরোনামটা হলো, ‘‘হকাররা ঈদ বকশিশ দিচ্ছে সোয়াশ' কোটি টাকা।’’ খবরটিতে বলা হয়, পবিত্র রমযান মাসের আগের থেকে ঈদ পর্যন্ত মাসাধিককালে রাজধানীর ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে প্রায় একশ' পঁচিশ কোটি টাকা। রাজধানীর ফুটপাতের দেড় লাখ হকারের কাছ থেকে এই চাঁদা আদায় করা হয়েছে। হকারদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা ভাগ হয়ে চলে গেছে বিভিন্ন পকেটে। রমযান শুরু হওয়ার পর থেকে রাজধানীর ফুটপাত তো হকারদের দখলে গেছেই, এমনকি যানবাহনের চলাচলের রাস্তাও হকাররা দখল করে পসরা বসিয়ে ব্যবসা করেছে। বিষয়টি যে বেআইনি একথা আমরা সবাই জানি। এজন্যই এখানে আইনের কথা বলে হকারদের কাছ থেকে চাঁদা গ্রহণ করেছে আবার আইনের লোকেরাই। এসব চাঁদা আদায়ের জন্য থাকে পুলিশের নিয়োগকৃত লাইনম্যান। লাইনম্যানের সাথে চাঁদা আদায়ে সহযোগিতা করে থাকে পুলিশের সোর্স। প্রতিদিনই রাজধানীর ফুটপাতের দেড় লক্ষাধিক হকারদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকার মত চাঁদা আদায় করা হয়েছে। চাঁদার টাকার একটা বিরাট অংশ চলে গেছে পুলিশ প্রশাসনের দুর্নীতিবাজদের পকেটে, স্থানীয় প্রভাবশালী সরকারি দলের নেতাদের পকেটে। চাঁদার টাকা গেছে লাইনম্যান, পুলিশ সোর্স, স্থানীয় সন্ত্রাসী, সংশ্লিষ্ট থানার পুলিশ ও সাদা পোশাকের দুর্নীতিবাজ আইন-শৃক্মখলা বাহিনীর সদস্যদের পকেটে। প্রসঙ্গত আরো উল্লেখ করা প্রয়োজন যে, ফুটপাতের হকারদের পুনর্বাসনের নামে অনেক রাজনীতি হয়েছে। কিন্তু তাতে আসল কাজটি হয়নি। হকারদের পুনর্বাসনের নামে অনেক হকার নেতা এখন কোটিপতি বনে গেছে। রেলওয়ে, সিটি কর্পোরেশন, বিভিন্ন সংস্থা ও সরকারের খাস জমি নিয়ে হকারদের নামে অনেক বহুতল ভবন নির্মাণ করে দোকান বরাদ্দ দেয়া হয়েছে বিভিন্ন সময়। কিন্তু দুর্নীতিযুক্ত তালিকার কারণে প্রকৃত হকাররা পুনর্বাসনের সুযোগ পায়নি। ফলে আজও নুন আনতে পানতা ফুরায় তাদের। এদিকে হকার নেতা ও হকার নামধারী প্রভাবশালীরা বহুতল ভবনে দোকান নিয়ে ব্যবসা করে যাচ্ছে নির্বিবাদে। ফলে ফুটপাতের হকাররা এখনও রয়ে গেছে ফুটপাতে। আর মাঝে মাঝে আমরা হকার উচ্ছেদের নামে যে পুলিশী অভিযান দেখি তাও লোক দেখানো। চাঁদা ও ভাগ বাটোয়ারার ক্ষেত্রে সমঝোতা হয়ে গেলে কয়েক ঘণ্টার মধ্যেই ফুটপাত আবার চলে যায় হকারদের দখলে। এবার গুলিস্তান এলাকায় রমযানের শেষদিকে পুলিশ ও হকারদের মধ্যে আমরা যে সংঘর্ষের ঘটনা লক্ষ্য করেছি তাও ঐ আবর্তেই জড়িত। দরিদ্র হকারদের নিয়ে রাজনীতিবিদ, পুলিশ প্রশাসন ও হকার নেতাদের যে আচরণ আমরা লক্ষ্য করেছি সেখানে ন্যায় ও আইনের শাসনের কোন উদাহরণ নেই। অথচ হকারদের পসরা, পুলিশ, রাজনীতিবিদ ও হকার নেতাদের যে তৎপরতা তাতো ঈদকে কেন্দ্র করেই। ঈদ উৎসবের জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থ সংগ্রহের জন্য চলছে চাঁদাবাজিসহ বেআইনি নানা কাজ। এর সাথে জড়িত হয়ে পড়েছে বেকার যুবক, প্রশাসনের লোক এবং রাজনীতিবিদরা। যে সমাজে এমন আচরণ অব্যাহত থাকে সে সমাজে ঈদের প্রকৃত আনন্দ আসবে কেমন করে?
আলোচিত ব্লগ
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প

একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।