somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ রুহুল আমিন
মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63

এই ফেব্রুয়ারিতে-'এনালগ যুগের কবি খোন্দকার আশরাফ হোসেন এর একটি বিখ্যাত কবিতাংশ '/ আহমেদ রুহুল আমিন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



।। ফে ব্রু য়া রী তে জ নৈ ক বা গা ন মা লি ক ।।
=====================

'কবি' ও 'কুকুরদের' এইখানে আসতে দিওনা ।
আমাদের সুখের নিদ্রায় ওরা বড়ো উৎপাত।
কবি ও কুকুরদের দূরে রাখো
বিশেষত এই মাসে,
ওরা শুধু কবরের মাটি খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে ।
কালকাসুন্দের পাতা লেপেছি এ হৃদয়ের সুগভীর ক্ষতে,
স্মরণের ডালাগুলো একে একে বন্ধ করে লাগিয়েছি চাবি,
বাগানের কোথাও পাবেনা খুঁজে এক ফোটা লাল রক্তপাত,
যুদ্ধের সকল চিহ্ন শহুরে দেয়ালগুলো কবেই মুছেছে -
নিপুনা নটিনী যথা রাতের সকল প্রসাধন
তুলে ফেলে পুনর্বার সেজে নেয় নবতর নাচের সন্ধ্যায়।
আমাদের রমণীরা কোন কালে ধর্ষিতা হয়েছে কিনা
তাদের ভ্রুভঙ্গি দেখে হাসির ফোয়ারা দেখে
ভুলেও পড়েনা মনে । আমাদের জননীরা শুধু
মাঝে মাঝে আজো কাঁদে , এই যত বিড়ম্বনা ,
বিশেষত এই মাসে
কবি ও কুকুরদের পাড়াময় আর্তনাদ কানে ভেসে আসে,
ওরা শুধু কবরের মাটি খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে ।
………………………………………………………
………………………………………………………
কবি ও কুকুরদের এইখানে আসতে দিওনা ।
ওদের নখরে শুধু উঠে আসে স্মৃতির কবর থেকে মৃত
ভায়ের বোনের লাশ, আমাদের সমাহিত স্মৃতির কাফন ।
কবি ও কুকুরদের দূরে রাখো
বিশেষত এই মাসে,
ওরা শুধু কবরের মাটি খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে ।
===============
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য্য থাকাকালীণ এইতো সেদিন অকাল প্রয়াত উত্তর আধুনিকতার এই বরেণ্য কবি এর আগে অধ্যাপনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাও আবার ইংরেজী সাহিত্যে । ঐতিহ্য সূত্রকে ছিন্ন না করেও আশির দশকে তিনি বাংলা কবিতার মুখ ঘুরিয়ে দিয়েছিলেন নন্দনের নতুন অভিমুখে ; কালের সমূহ সংলাপ কন্ঠে ধারণ করেও উচ্চারণ করেছেন চিরকালীণতার শব্দমালা ; দর্শন ও জীবনের নানা মাত্রিকতার সমিকরণ তাঁর কবিতাকে করেছে গভীর ও তীক্ষèধার । সেই সময় সমসাময়িক আরো অনেক গুণি কবি-লেখকদের তখন একটা আলাদা জগৎ বাংলাদেশে গড়ে উঠেছিল । মুলতঃ ঢাকাকেন্দ্রীক এই জগৎ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন করতো কিছু সুস্থ ধারার সাহিত্যসাময়িকীর মাধ্যমে । এমন কয়েকটির নাম ছিল-কবিতাপত্র একবিংশ (তাঁর সম্পাদিত ) ,সাহিত্যপত্র, বই, সচিত্র সন্ধ্যানী কিংবা দৈনিক পত্রিকা গুলোর মধ্যে দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলাসহ তখনকার প্রতিষ্ঠিত সব দৈনিকের সাপ্তাহিক বিশেষ প্রকাশনার বিশেষ পাতায় যা উম্মুখ হয়ে সাহিত্য প্রেমিদের এইসব গুণি লেখকদের লেখার সাখে এক বিনিসুতোর বন্ধণ তৈরী হয়েছিল । তার সাথে যুক্ত ছিল বাৎসরিক বই মেলায় প্রকাশিত নুতন বই এর সমাহার । এক অজানা আনন্দে পাঠকেরা হুমরী খেয়ে পড়ত বই মেলার নুতন বই এর স্টল গুলোতে । সেই সাথে থাকতো প্রিয় লেখকদের অটোগ্রাফ নেয়ার প্রতিযোগিতা । সেই এনালগ যুগের কবি খোন্দকার আশরাফ হোসেন কিংবা সমসাময়িক সেইসব গুণি কবিদের প্রাণবন্ত কবিতা কি আজকের ডিজিটাল মানুষকে আকর্ষণ করে ? এর জবাব – হয়তো হ্যাঁ , হয়তো না !!( তাঁর 'ফে ব্রু য়া রী তে জ নৈ ক বা গা ন মা লি ক' – কবিতার কিয়দাংশ এই প্রজন্মের কবিতা প্রেমিকদের জন্য পোস্ট দিলাম । )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×