আমরা ছিলাম একাননতে অনেক মিলে ভাই-বোন ,
মমতা আর ভালবাসার তুলনাতো নাই এখন ।
জনমে যার ঔরশেতে পিতার মনতো শান্ত হয় .
পারিবারিক বন্ধনও কী শেষে এসে ক্ষান্ত হয় ।
আমরা ছিলাম এনালগে তোমরাতো ডিজিটাল ,
মানবিকতা বিষর্জনে নিত্য থাকো বিজিতাল ।
বলতে’তো আর দ্বিধা নেই রাখি’তো খোজ-খবরী ,
চির সবুজ নায়িকাতো সুচিত্রা আর কবরী ।
‘জমে-মানুষে’ টানাটানি বেলভিউ আর ল্যাবএইডে,
ক্ষণেক মেলে আলোর দেখা একমাত্র ‘দেবএইডে’ ।
আমিও’তো বুড়ো হবো বুড়ো হবে খোকনও ,
এ ধারাতো অবিরাম থাকবেতো তখনও !!
=========
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



