।। 'স্লো-পয়জন ।। - আহমেদ রুহুল আমিন ।
১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুই বড়ো জোঁক রক্তচোষা
তুই বড়ো ইবলিশ,
মানুষ হয়েও পণ্যে যখন
নিত্য 'ভেজাল' দিস ।
'টাটকা বিষ' দাও আনাজে
তোমরাতো কয়জন,
আমজনতার শরীরে ঢুকাও
'স্লো-পয়জন' ।
গণমানুষের জীবনের দায়
নিচ্ছ কেন কাঁধে ?
'বুড়ো- শিশু' সবার জীবন
যখন মৃত্যুফাঁদে !
ভুগতে পারে সারা জীবন
'মরনব্যাধিতেও',
হতে পারে নিকটজন তোর
বংশকুলের কেউ !
'জীবনঘাতি' রাসায়নিক দাও
খোদার নিয়ামতে,
জবাবে কি বলবে বলো
সেদিন কেয়ামতে ?
শোসিতের তো চামড়া ছিলে
বানাস সখের মাদুর ,
খাবলেতো খাস দেহের মাংস
'রক্তচাটা বাদুর' ।
'উপরিলাভ' আমজনতার
রক্ত ক্ষরণ,
নিত্য করো ভোক্তাগণের
অধিকার হরণ ।
'উপরিলাভ' 'উপরঅলার'
হাতের মুঠোয় থাকে,
রুটি রুজির বরকতে তা
জমবে কোন ফাঁকে ।
এবার একটু ক্ষান্ত দে তোর
'মৃত্যু' কখন হবে -
বলতে পারিস ? এই পাপের কী
দায় কাঁধে কেউ নেবে !
'সত্য -ন্যায়' এর পথে চলে
'মিথ্যা'কে বর্জন,
'সৎ মানুষির' সাথে করো
'সদুপার্জন' ।
'ব্যবসাকে' ব্যবসা নয়
'রুজি' হিসেবে ধরো,
রোজগারী এক মানুষ হয়ে
মানবসেবা করো ।
'সেবাব্রত' পেয়ে মানুষ
'ভালো'তো বাসবেই,
অন্ধকারে বদ্ধ ঘরে
'আলো'তো আসবেই ।
=======
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুন