somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। একজন মা ও তার বেওয়ারিশ বিড়াল মাতৃকতা ।। - আহমেদ রুহুল আমিন ।

০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি জীবনঘনিষ্ঠ গল্প । উত্তরবঙ্গের একটি জেলা শহরে খুব কাছ থেকে দেখা একটি নিম্নবিত্ত পরিবারের নানা উত্থান পতনের এই কাহিনী এই সমাজে- যাদের কেউ খোঁজখবর রাখেনা বা কোনদিন কেউ খোঁজখবর রাখার চেষ্টাও করেনি .... !
। এটি একটি বড়গল্প, তাই ধারাবাহিকভাবে পর্ব আকারে সামু‘র সম্মানীত পাঠকদের জন্য পোস্ট করলাম ।

(পর্ব-২)

ভিতরগড় মহারাজার দিঘী ও এখানকার প্রত্মতাত্বিক প্রাচীন নিদর্শন দেখতে প্রায় সবসময়ই এখানে লোকজনের আনাগোনা লেগেই থাকে । বিশেষ করে, পহেলা বৈশাখে এখানে মেলা বসার কারণে কেনু মিয়াও তিন/চার দিনের জন্য মেলায় চায়ের দোকান দেয় । মেলায় তীল ধারনের জায়গা থাকেনা বলে তার চায়ের দোকানে একটা নুতন ছেলে রাখে যে আলেয়ার থেকে দুই বছরের বড় হবে। ছেলেটার নাম কামরুল সংক্ষেপে কামু বলে ডাকে সবাই। ওর বাড়ি পঞ্চগড় শহরের লাগোয়া চানপাড়া গ্রামে । বোর্ড অফিসের আনছার চৌকিদারের কেমন যেন ভাগিনা । সেই যোগাড় করে দিয়েছে তাকে । বাপমরা এতিম ছেলে । মা ছেড়ে চলে গেছে ঢাকায় গার্মেন্টসের কাকে যেন বিয়ে করে । এখন ছেলের খোঁজ রাখেনা । তাই সদ্য মামার বাড়িতে এসেছে । এখানে মেলা জমে খুব সংক্ষিপ্ত সময় নিয়ে - এই তিন-চার দিন । এলাকাটি ভারত- বাংলাদেশ বোর্ডার সংলগ্ন হওয়ায় পহেলা বৈশাখে এই পাড়ের মানুষের মিলন মেলায় পরিণত হয় । তাছাড়া বাংলা শেষবর্ষ ও নববর্ষ মিলে এলাকায় এটি 'শেরুয়া-বিষুয়ার' মেলা হিসেবেও নতুন মাত্রা এনে দিয়েছে । এখান থেকে সামান্য উত্তরে গেলে ইন্ডিয়ার কাটাতারের বেড়া ।এই কাটাতারের বেড়ায় বাংলা সালের শেষদিন এবং নুতন বছরের প্রথম দিন দুই পাড়ের মানূষের মধ্যে দেখা সাক্ষাৎ ও বিভিন্ন উপহার বিনিময় হয় । মেলার শুরুতেই প্রথম দুই দিন খুব জমজমাট কেনাবেচা হয় কেনু মিয়ার দোকানে । নুতন ছেলে কামুসহ পাঁচজন মানুষও সামাল দিতে হিমসিম খেতে হয় । তৃতীয় দিন খুব ভোর বেলা উঠে প্রাকৃতিক কর্ম সারতে কামু মহারাজার দিঘীর জঙ্গলের ভিতরে যায় । অনেকক্ষণ না ফেরায় আলেয়া দেখে- 'ও' দিঘীর ধারে পায়চারি করছে ।

সামনে কিছুদুর এগিয়ে গিয়ে আলেয়া হাঁক দেয় -
: 'ওই চেংরা.... দিঘীর পানিত নাভিসনা.... বোঁচা টানে লে যাবে তোক ...'।

- ওর চিৎকারে এই ভোর বেলায় মহারাজার দিঘীর এ পাড়ের পানকৌরির ঝাঁক উড়াল দিয়ে অন্য পাড়ে গিয়ে পড়ল ।

কামু ভয় পেয়ে যায়...এমন বড় দিঘী... কী তার স্বচ্ছ পানি..ওর নেমে সাঁতার কাটতে ইচ্ছে করছে.. । কিন্তু বোঁচার ( কুমির জাতীয প্রাণি ) কথা শুনে ওর গা শির- শির করে.. ।

আলেয়া আবারও বলে -
: 'বুঝচিনা বাউ...হামার গ্রামত একটা ছুয়া এইঠে সাতরায় দিঘি পাড় হচিল ....পাড়ত উঠার আগে অক বোঁচায় টানে লে গেইছে.. । অর মা এলাও আসে অর বেটাক ছাবে ...কতকি মানত-ছানত কইছে..বেটার আর খোঁজ- খবর পায়নি..' ।

জীবনে এই প্রথম অপরিচিত কোন মেয়ে তার সাথে কথা বলছে বলে একই সাথে লজ্জা ও ভাললাগা শুরু করে কামুর । দু'জনে দিঘির পাড়ে হাঁটতে হাঁটতে উঁচু টিলায় উঠে লক্ষ্য করে উত্তরে আকাশসীমায় সবেমাত্র 'কাঞ্চনজঙ্ঘার' পাহাড়টায় লাল আভা পড়ে রোদের ঝিলিক লাগতে শুরু করেছে । এক অদ্ভুত অনুভুতি দু'জনকে অন্য ভাললাগার জগতে নিয়ে যায় । দু'জনে গোল ঘড়ের বেঞ্চীতে একটু জিরিয়ে নেয়ার সময় আলেয়া বিস্মিতভাবে লক্ষ্য করে একটা মাদি ভাড়বিড়ালের দু‘টো তুলতুলে বাচ্চা বেঞ্চীর নীচে ঘুমুচ্ছে । ওর খুব মায়া হলো বাচ্চা দু'টোর জন্য । হাত দিয়ে ধরতে যাবে এমন সময় তার বাপের ডাকে সন্বিত ফেরে দু'জনে এক ভোঁদৌড় দিয়ে দোকানে চলে এসে পসরা সাজাতে শুরু করে ।


( ক্রমশঃ )

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×