আমার এক জ্ঞাতি চাচা
যিনি দু'ভাইয়ের একমাত্র অনুজ,
যাঁকে দেখতাম শৈশবে-
ঠিক শিয়ালের মতো কাঁদতে ....!
পিতৃ প্রদত্ত ভুসম্পত্তির নিত্য খুনসুটি
অগ্রজের সাথে-
যার পরিণতি এই
আকাশ- বাতাস বিদীর্ণ
করা 'মানবীয় শিয়ালকান্না'...।
এর মর্মভেদ বুঝে উঠতে
আমার চার যুগ পেড়িয়ে গেছে...
এখন অন্তত: এটুকু বুঝি-
ওটা ছিল ওঁদের নিজেদের
অস্তিত্ব লড়াইয়ের এক
'মানবীয় শিয়ালকান্না' !
জ্ঞাতির রক্তীয় স্রোত
প্রবাহমান আমার শরীর- মনোবৃত্তি-
মানসিকতায় শিয়ালীয়-মানবীয়
অস্তিত্বে দীর্ঘদিন পর..............
এখন আমারও মাঝে মাঝে ইচ্ছা করে,
ঠিক ওইরকম শিয়ালের মতো কাঁদতে ;
এই পৃথিবীর দুর্দশায় অস্তিত্ব লড়াইয়ে
আকাশ- বাতাস বিদীর্ণ করে
আমিও কাঁদি- শুধুই কাঁদি ...!
-কেঁদে কেঁদে চিবুক জুড়ে
চোখের জলে বান ভাসুক আর
সুবিশাল বহতা নদী হয়ে যাক
পৃথিবীর একমাত্র ত্রিমাত্রিক আবাসস্থল ।
হয়'তো-
সেই শিয়ালীয় মানব কান্নার কালিতে
লেখা হবে- পৃথিবীর দুর্দশার অস্তিত্ব লড়াইয়ের
এক 'মানবীয় কান্নার' যুগান্তকারী ইতিহাস....!!
======================

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

