প্রজন্মের কাসিদা
১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক প্রজন্ম এসেছিল
মলিন তখন মায়ের মুখ,
তাদের ছিল সূর্য আনার
আলোর মিছিল উম্মূখ ।
মায়ের শেখা মুখের বুলি
কাড়লো ভীন গাঁয়ের লোক,
সেই প্রজন্ম রক্ত দিয়ে
পুরলো কীনা মায়ের শোক।
মায়ের মলিন মুখের হাসি
কিছুতেই না ভরে মন,
সেই প্রজন্ম আনলো ছিড়ে
সূর্যটারে করে দমন ।
মায়ের ছেড়া আঁচল জমিন
করলো হাতে নিত্য চাষ,
সবুজ হয়ে ভরলো ক্ষেতের
মুঠো ফসল বারো মাস ।
নুতন নুতন সুর তুলে মন
ভরলো হাজার বাঁশিতে,
এখন কীনা মুক্তো ঝরে
মায়ের মুখের হাসিতে ।
এই প্রজন্ম আনলো দেশে
আলোর মাঝে অন্ধকার,
মেঘে ঢাকা সূর্য এখন
মায়ের মুখ বন্ধ তাঁর ।
কাক হয়ে কাকের মাংস
খেয়ে জাতির মহাসুখ,
ভাইয়ের রক্তে স্নান করে ভাই
মলিন আবার মায়ের মুখ ।
-------------

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন