somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা

২৭ শে জুন, ২০১৬ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা মহানগরীতে বসবাসরত লক্ষাধিক সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা একটি সামাজিক প্রতিষ্ঠান। সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীবিধৌত সিলেট বিভাগের চারটি জেলা-সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট, তথা দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত অঞ্চল নিয়েই জালালাবাদ এলাকা। এ এলাকার প্রবাসী জনগোষ্ঠীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। জালালাবাদের মূল উদ্দেশ্য জাতীয় অগ্রযাত্রার সাথে সাথে সিলেট বিভাগের সার্বিক উন্নতি ও অগ্রগতির অভিষ্ট লক্ষ্যে অগ্রসর হওয়া। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরবচ্ছিন্নভাবে প্রবাসী এলাকাবাসীদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিসহ সিলেট বিভাগ ও জাতীয় উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।



কার্যক্রম
বর্তমানে কয়েক সহ¯্রাধিক আজীবন ও সাধারন সদস্য এবং দেশ-বিদেশের প্রবাসী সিলেটিদের সহযোগিতায় অগ্রসরমান জালালাবাদ এসোসিয়েশন। জালালাবাদ শিক্ষা ট্রাস্ট, জালালাবাদ ভবন ট্রাস্ট ও জালালাবাদ কল্যাণ ট্রাস্ট-এর মতো সহযোগী সংগঠনসমূহের মাধ্যমে এসোসিয়েশন ক্রমশ তার উন্নয়ন ও সেবা কার্যক্রম বিস্তৃত করে এগিয়ে যাচ্ছে।


শিক্ষা
১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সংগঠনটি রাজধানীতে বসবাসরত সিলেটের ঐক্য ও ভালাবাসার মিলন কেন্দ্র জালালাবদ এসোসিয়েশন । তবে বিগত কয়েক বছর থেকে অনান্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছে । বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের প্রশিক্ষণ সর্বোপরি শিক্ষার কথা বিবেচনা করে জালালাবাদ ইউনির্ভাসিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২ জালালাবাদ এসোসিয়েশন ,ঢাকা ২২ মে ২০১৫ সিলেট বিভাগের প্রতিষ্টান সমূহে অধ্যয়নরত: ৫২০ জ ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরন করেছে। এসোসিয়েশনের শিক্ষা ট্রাস্ট রিকাবিবাজার সিলেটস্থ কবি নজরুল অডিটরিয়ামে তা বিতরণ করে।


প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির অগ্রযাত্রায় সহযোগিতা করেছেন এবং সাহস জুগিয়েছেন সিলেট বিভাগের মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীসহ সমাজের বিশিষ্টজনরা। যাদের ঐকান্তিক সহযোগিতায় মসৃণ হয়েছে জালালাবাদের পথচলা।


নিউজ লেটার
জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে জালালাবাদ নিউজ লেটার এর প্রথম সংখ্যা সেপ্টম্বর ২০১৪ তে প্রকাশিত হয়েছিল কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ঈদ পুর্নমিলনী উপলেক্ষ । অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নিউজ লেটারের মোড়ক উন্মোচন করেছেন। পাঠক মহলে নিউজ লেটারের প্রথম সংখ্যা বেশ সারা জাগিয়েছে। মৃদুভাষণ নির্বাহী সম্পাদক ও এসোসিয়েশনের আজীবন সদস্য শাহাবুদ্দিন শুভ 'র সম্পাদনায় জালালাবাদ নিউজ লেটার নিয়মিত প্রকাশিত হচ্ছে।



কলকাতায় ইন্দো-বাংলা সিলেট উৎসব
প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বৃহত্তর সিলেট এলাকার ব্যক্তিদের সম্মেলন । ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় তিন দিনের ওই সম্মেলন উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কলকাতার যোধপুর হাইস্কুল মাঠে দুই দেশের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব।

ঢাকায় বসবাসরত সিলেটের মানুষদের সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’ ও ‘দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন’র যৌথ উদ্যোগে ‘ইন্দো-বাংলা সিলেট উৎসব’ নামে এ আয়োজন উৎসর্গ করা হয় বাউল সম্রাট শাহ আবদুল করিমকে। আবদুল করিমের কালজয়ী গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ এই উৎসবের থিম হিসেবে রাখা হয়।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাকুর মজিদ জানান, এ উৎসবে অংশ নিতে ৬০ সদস্যের একটি সাংস্কৃতিক দল গিয়েছিল। দলে সুবীর নন্দী, সেলিম চৌধুরী, শুভ্রদেব, শাম্মী আক্তারসহ আরও অনেক জনপ্রিয় শিল্পীও ছিলেন। এ উৎসবে অংশ নিতে যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে সিলেটিরা এসে জড়ো হয়েছেন কলকাতায়।

সভাপতি ও সাধারণ সম্পাদক
১৯৪৮ সালে জালালাবাদের প্রতিষ্ঠা কালীন সভাপতি চিলেন মরহুম খান বাহাদুর মোহাম্মদ মাহমুদ আর বর্তমান সভাপতি সি এম তোফায়েল সামি। প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম এম এস লস্কর এবং বর্তমান সৈয়দ জগলুল পাশা।

জালালাবাদ ভবন
রাজধানীর প্রাণ কেন্দ্র ২২ কাওরান বাজারের রয়েছে এসোসিয়েশনের নিজস্ব ১২ তলা ভবন। যার নাম জালালাবাদ ভবন। ভবনের ৪র্থ তলায় রয়েছে অফিস, অডিটরিয়াম ও লাইব্রেরী।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ রাত ১১:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×