somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল ঘোষণার সাহস পাবে কোথায় বিএনপি? আওয়ামী লীগেরও রূপ দেখার অপেক্ষায় আছে মানুষ

২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনীতিতে, আন্দোলন-সংগ্রামে 'হরতাল' সংবিধান স্বীকৃত ও গণতান্ত্রিক অধিকার।
বিশেষ দু' টি দল আন্দোলন-সংগ্রামের এই অস্ত্রটি ভোতা করে দিয়েছে- পরিকল্পিতভাবে।

এরা যতগুলো হরতাল আহ্বান করেছে- তার কয়টি দেশ ও জনগণের পক্ষে করেছে?
মানুষ দেখেছে- এরা এই অস্ত্রটিকে ব্যাবহার করেছে- কখনও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে। কখনও দলীয় হীন দলাদলিতে, কখনও
নেতাদের মামলা-মোকদ্দমা থেকে রেহাই পেতে, কখনও দলের মনোনয়ন বা পদ না পেয়ে
।
এমতাবস্থায়, দুর্নীতির মামলায় তারেক জিয়ার সাজা হওয়ার পর- চিরাচরিত চিত্র অনুযায়ী বিএনপি একটি হরতাল কর্মসূচী ঘোষণা করার কথা। কিন্তু, তারা তা করেনি।
বিএনপি কোন সাহসে 'হরতাল' আহ্বান করবে?

গত ৮ বছরে,
জনগণের উপর শোষণ, নিপীড়ন, নির্যাতন, বঞ্চনার বিরুদ্ধে আইনের শাসন কায়েমে এরা কয়টা হরতাল আহ্বান করেছে?


:) সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা 'তাজরিন ফ্যাশন'। ২০১২ সালের ২৪ নভেম্বর শনিবার সারাদিন খাটুনির পরেও ওভার টাইমের কাজে সন্ধ্যা রাতে কাজ করতে থাকে শ্রমিকরা। রাতে কেহ কিছু বুজে ওঠার আগেই হঠাৎ আগুনের গ্রাস। ১২৪ জনেরও বেশি শ্রমিক পুড়ে আঙ্গার হয়ে গেল। গার্মেন্টস লাশের কারখানায় পরিনত হল।



:) ২০১৩ সালের ২৪ এপ্রিল। সাভার, রানা প্লাজার ৯ তলা ভবন ধ্বসে ভয়াবহ ঘটনা এবং ১২ শতাধিক শ্রমিক খুন। স্মরণকালে মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক ইতিহাস তৈরী হয়েছে। যা পোষাক কারখানায় এ পর্যন্ত মৃতের সংখ্যা পৃথিবীর রেকর্ড ছাড়িয়ে গেছে। ভবনে ফাটল থাকায় শ্রমিকরা কাজ থেকে বিরত থাকার ইচ্ছা জানায়। তা সত্তেও, কারখানা মালিক ছাঁটাই ও বেতন না দেওয়ার ভয় দেখিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে জোর করে প্রবেশ করতে বাধ্য করে। শ্রমিকদেরকে ঠান্ডা মাথায় খুন করে মালিক শ্রেণী।


:) এছাড়া, প্রকাশক, লেখক-ব্লগারসহ নারী-পুরুষ খুন, ধর্ষণ, তেল-গ্যাস-বিদ্যুৎ-এর অহেতুক মূল্য বৃদ্ধি, দেশের খনিজ সম্পদ বিদেশীদের হাতে তুলে দেয়া, নদিতে বাঁধ দিয়ে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি সাধনরত ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি করা, সর্বশেষ গণদাবী উপেক্ষা করে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ-এ চুক্তি সই করার সময় এরা হরতাল আহ্বান করেনি।



আবার মানুষ দেখেছে, এরা যখন ক্ষমতায় গিয়েছে- তখন বলেছেঃ "হরতাল-এর নামে দেশে নৈরাজ্য করতে দেয়া হবে না। আইন করে হরতাল বন্ধ করা হবে"।
যদিও এরা তা করেনি। কারণ, এই অস্ত্রটিকে এরা ঠিকই ব্যাবহার করবে। ক্ষমতার বাইরে গিয়ে এরা তা করেছেও।
ফলে, মানুষ এদের ওপর বিশ্বাস রাখতে পারেনি এবং 'হরতাল' নামক এই গণতান্ত্রিক কর্মসূচিটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

-এমনি যখন অবস্থা।
তখন বিএনপি'র মতো একটি বড় দল হরতাল ঘোষণা করার সাহস পাবে কোথায়?
আর, 'হরতাল' নিয়ে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও পরবর্তী রূপ দেখার অপেক্ষায় আছে- মানুষ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৫:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×