somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম ইন আর জমছে না?

০৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

http://chanachur.yolasite.com/golpo.php


আজও একজন কে ডেকে আনলাম সাম ইন এ, কিন্তু জানি না তার ধৈর্য কতক্ষণ থাকে। কারণ সাম ইনে আর আগের মতো জৌলুস নাই। কী করা যায় বলুনতো! হয়ত কেউ কেউ মতবিরোধ করবেন কিন্তু তাতে কি সত্য চেপে যাবে?
আগে কিছু লেখা পেতাম যাতে জ্ঞানের অনেক কিছু ছিল, এমন কিছু লেখা পেতাম যাতে আনন্দ পেতাম এখন?
অনেক ভালো লেখায়ও হিট নাই। কিছু লেখকের লেকায় অনেক হিট আর কিছু লেখায় হিট নাই। অথচ হিটসংখ্যা কম লেখাগুলোই অপেক্ষাকৃত ভালো।
এতে কী মনে হয়?
জানি না কে কি ভাবছে। তবে এরকম একটা বাংলা সাইট বেঁচে থাকুক এটা চাইবে সবাই। আর সেজন্য সা.ইনকে নতুন করে ভাবতে হবে...
সে কি তার নিজের গণ্ডিতেই আটকে পড়ে থাকবে? একই বিষয় নিয়ে কথা বলতে বলতে ...পাঠককে বিরক্ত হতে দেবে? নাকি একটু মোড় ঘুরবে?...সব ধরণের পাঠক লেখক যেন এখানে আসে সেরকম লেখাই আসা উচিৎ। যদিও তার বলবেন লিখছেন আপনারাই? হ্যা আমরাই লিখছি...কিন্তু কিছুলোক কিছু বিষয়কে বরাবর জিইয়ে রাখে...এর ফলে যেমন বৈচিত্র হারায় তেমনি প্রশ্নবিদ্ধ হয় নিরপেক্ষতা।

যেমন ধরুন মুক্তিযুদ্ধ আর রাজাকার বিষয়! এ নিয়ে এতো কথাই হয়েছে যে এখন আওয়ামী ঘরানা থেকেই ভাবা হচ্ছে যে এতোদিন যারা বিচার চেয়ে আসছে তারা আদৌ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি না? বলা হচ্ছে বিচার দ্রুত করার কথা বলে যেন বিচার থেকে কারও রেহাই পাবার ব্যবস্থা না হয়।....
অর্থাৎ এখন আর এ বিষয় নিয়ে কথা না বলে ছেড়ে দেয়া উচিৎ সরকারের উপর। জনগণের দায়িত্ব ছিল নির্বাচনে মৃক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে নির্বাচিত করা। ব্যাস! এখন আস্থা রাখা উচিৎ....
দেখি সরকার কী করে।
এই নিয়ে তর্ক-বিতর্ক করে আর এনার্জি নষ্ট সাহিত্যের প্রকৃত পরিবেশ নষ্ট করা উচিৎ হচ্ছে না।
আসুন সবভুলে একাত্ম হয়ে সৃজনশীল কাজে মনোযোগ দিই।

সা.ইনের একটা ধারা শুরু হয়েছে মানবিক আবেদন...এটি অস্বীকার করার জো নেই। কিন্তু প্রতিদিন প্রতিমুহূর্তে কার্ও না কার্ও মানবিক আবেদন শুনতে শুনতে ভোতা হয়ে যাচ্ছে আমাদের মানবিক বোধ....এখন যেন সবার গা সহা...এরকম আবেদন থাকবেই, দিলেও যা না দিলেও তা।...
আমার অনুভূতির যায়গাগুলোকে সঙরক্ষণ করতে হবে। বারবার আঘাত করে এর সৌন্দর্য নষ্টকরা কি ঠিক?

বিজ্ঞাপনগুলো আবার সেই একই ধাঁচের থিম নিয়ে কাজ করছে। সব একঘেয়ে লাগছে....যে অনুভূতিটা মানুষের সবচে আপন তাকে প্রতিনিয়ত এভাবে ভাঙতে ভাঙতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?.....
মৃতের জন্য আড়াইদিনের শোক বলে একটা কথা আছে...
বেশি কান্না কিন্তু আর সহমর্মি করে না মনে হয় নাটক! আমরা কি আমাদের রক্ষিত সম্পদগুলো আবেগের সম্পর্কগুলোকে এভাবে ঠুনকো করে দিতে চাই?....

আসুন কিছু রিজার্ভ এলাকা রাখি যেখানে সচরাচর কেউ আঘাত দেবে না। ....
তাহলেই আমরা মানুষ হতে পারবো নয়ত হবো অভিনেতা, রোবট বা অন্যকিছু....
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×