somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও আজকের ভাবনা

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ ডিসেম্বর প্রাণপ্রিয় মাতৃভূমি কাঙ্খিত স্বাধীনতা ও বিজয় অর্জন করলেও যেন বিজয় পূর্ণাঙ্গ হল না, কি যেন নেই, কি যেন নেই!

আরে ........
স্বাধীনতার রূপকার, স্বাধীন বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি মহান নেতা বঙ্গবন্ধুইতো নেই......

তাকে ছাড়া কি বিজয়োল্লাস পূর্ণ হয়!!

এ যেন যুদ্ধ শেষ হইয়াও শেষ হইল না, কারণ তখনও বঙ্গবন্ধু পাকিস্তানীদের জেলখানায় বন্দি, বীর বাঙ্গালী প্রাণপ্রিয় মহান নেতার জন্য উৎকণ্ঠিত..............


অবশেষে এল কাঙ্খিত এই দিন............... ১০ জানুয়ারী ১৯৭২.............
বাংলাদেশীদের আরেকটি বিজয় এবং পূর্ণাঙ্গ বিজয়োল্লাসের দিন।

বঙ্গবন্ধু পিআএর বিশেষ বিমানে করে লন্ডন ও দিল্লী হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করলেন। তেজগাঁও বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দি উদ্যান জনতার ঢল নেমেছিল, লাখ লাখ জনতা উল্লাসে ফেটে পড়ল শ্লোগানে শ্লোগানে.....
জয় বাংলা...... জয় বঙ্গবন্ধু
আমার নেতা, তোমার নেতা........... শেখ মুজিব, শেখ মুজিব.

প্রাণপ্রিয় নেতাকে পেয়ে সবা্ই সেদিন নতুন দেশ গড়ার শপথ নিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষার, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাধীন স্ব্চছলভাবে জীবন যাপনের।

স্বাধীনতার কিছুদিন পরেই স্বপ্ন ভেঙ্গে গেল.............।

সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি আকাশ-পাতাল তফাত।

আজ ৪১ বছর পার হলেও ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষার, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাধীন স্ব্চছলভাবে জীবন যাপনের কোন নিশ্চয়তা নেই।

সরকারই বলুক আজ বর্তমানে বেকারের সংখ্যা কত........ আর সেশনজটের জ্যামের কারণে যারা আটকে আছে তারা যদি বের হয় তাহলে কি হবে?

স্বাধীনতার ৪১ বছর পরেও কেন এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা? যে শিক্ষা ব্যবস্থায় চরম বৈষম্য, অবহেলা, অবমূল্যায়ন বিদ্যমান, কেন আজ একটি ছেলে ২৩/২৫ বছর পড়ালেখা করে মাস্টার্স পাশ করার পরও চাকরি নামক সোনার হরিণ পায়না/ যোগ্যতা হয়না, কেন তাকে এমবিএ নামক স্পেশাল ডিগ্রি/স্পেশাল কোয়ালিফিকেশন অর্জন করতে হবে, কেন তাকে অভিজ্ঞতার কথা বলা হবে, কেন তাকে রেফারেন্স খুজতে হবে।


রাজনীতিবিদরাই দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী!

কেন আজ দেশ স্বাধীনতার স্বপক্ষের শক্তি আর তথাকথিত বিপক্ষের শক্তি নামে দুটি ধারায় বিভক্ত?

কবে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, কবে জীবনযাত্রায়, দ্রব্যমূল্যে স্বস্তি আসবে?
কবে হরতাল নামক অভিশাপ বন্ধ হবে,
কবে ছাত্ররাজনীতি নামধারী সন্ত্রাসীদের থেকে পবিত্র শিক্ষাঙ্গন মুক্ত হবে?

কবে, আর কতকাল পার হলে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা/ কুশিক্ষা, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাধীন স্ব্চছলভাবে জীবন যাপন করতে পারবো?????????






১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×